বহুদিন আগে থেকে দোকান পর্যন্ত যেতে হয় না ম’দ আনতে। ম’দ বাড়িতেই পৌঁছে দেয় ডেলিভারি সংস্থা। তবে এবার পাইপ লাইনের মাধ্যমে সরাসরি কল খুললেই পেতে পারেন ম’দ। এমনিই নোটিস ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
নোটিশে লেখা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নতুন প্রকল্প আনছেন। যার ফলে পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মদ। এমনকী বিনামূল্যে। এইসঙ্গে বলা হয়েছে, দীর্ঘকালীন মেয়াদে পরিষেবা পেতে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে পিএমও অফিসে জমা দিতে হবে ১১ হাজার টাকা। মদ্যপায়ী স্বপ্ন দেখতে শুরু করেছেন, রেশনের চালের মতোই সরকারি ম’দ্যপান এবার দুয়ারে।
আসলে পুরো খবরটাই মিথ্যে। তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে একটি মজাদার ট্যুইট করে বলা হয়, ‘চিল গাইস, ডোন্ট গেট ইউর হোপস টু হাই!!’ সঙ্গে ছিল সেই ভাইরাল হওয়া নোটিশের ছবি।
এই খবর মিথ্যে শুনে যথারীতি কষ্ট পেয়েছেন মদ্যপায়ীরা। তবে শোনা যাচ্ছে, দক্ষিণের রাজ্যে কেরলে একটি আবাসনে সত্যিকারে কলে ম’দ পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে জানা যায়, আদতে আবাসনের পাশে ছিল একটি পানশালা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার