অবশেষে সম্মতি! জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাবে সায় দিল বাংলা ও কেরালা

বাংলা ও কেরালা থেকে শেষ পর্যন্ত মিলল সম্মতি। জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব মেনে নিল কেন্দ্রের এই দুই বিরোধী শাসক ভুক্ত রাজ্য। এই দুুুুই রাজ্যের প্রস্তাব মেনে নেওয়ার ফলে এই নিয়ে ২৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল জিএসটি কাউন্সিলের প্রস্তাবে রাজি হয়ে গেল। তবে এখনও কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় অনড় রয়েছে তিনটি  কংগ্রেস শাসিত রাজ্য। তবে এর মধ্যে পঞ্জাব খুব জলদি নিজেদের সম্মতি জানাবে বলে কেন্দ্র সূত্রে খবর।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে বাংলা সহ দশটি রাজ্য এই প্রস্তাবের বিরোধিতা করে। নিজের দাবিতে তারা বলে রাজ্য কেন‌ও ধার নেবে, কেন্দ্র ধার নিয়ে টাকা মেটাক। পরে কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে রাজ্যের ওপর কোনও অতিরিক্ত ভার পড়বে না। সেই সংক্রান্ত কিছু পদক্ষেপও গ্রহণ করে অর্থমন্ত্রক। তারপর ধাপে ধাপে অনেক বিরোধী শাসিত রাজ্যই কেন্দ্রের প্রথম বিকল্পটি বেছে নেয়। এবার সেই পথ‌ই অনুসরণ করল কেরালা ও বাংলা। তবে এখনও সম্মতি দেয়নি পঞ্জাব, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড। তবে আসন্ন ভবিষ্যতে পাঞ্জাব সম্মতি দেবে বলে জানা গিয়েছে।  ‌

প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২৭ অগস্টের জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজস্ব ঘাটতি বাবদ ২.৩৫ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ নিয়ে রাজ্যদের দুটি বিকল্প দেওয়া হয়। একটি হল যে তারা ১.১ লক্ষ কোটি টাকা ধার নিতে পারে, যার জন্য সুদ ও আসল উভয়ই সেস থেকে দিয়ে দেওয়া হবে। নয়তো ২.৩৫ লক্ষ কোটি ধার নিলে মোটা অঙ্কের সুদ দিতে হবে।

RELATED Articles