নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান! করোনা‌ টিকা নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও তৎপরতাকে কুর্নিশ জানালেন তিনি

করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বরাবরই বিশ্বের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা হোক বা মালেশিয়া ভারতের প্রতি নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করেছে বিশ্বের বিভিন্ন দেশ। করোনা মোকাবিলায় ভারতের পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

আর এবার ফের করোনা প্রতিষেধক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৎপরতা ও দৃঢ়তাকে ধন্যবাদ জানালেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health organisation) প্রধান৷ সম্প্রতি ট্যুইট করে ভারতের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে ধন্যবাদও জানালেন তিনি৷ ট্যুইট করে ট্রেডস আধনম (Tedros Adhanom) লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ৷

করোনার ভ্যাকসিন(covid-19 vaccine) নিয়ে তাঁর দৃঢ়তা ও কমিটমেন্ট প্রশংসনীয় ৷ ’ ট্যুইটে হু চিফ আরও লিখেছেন, ‘এই অতিমারী মানব সভ্যতার কাছে একটা চ্যালেঞ্জ ৷ গোটা মানব সভ্যতাকে এই বিপদ থেকে বাঁচাতে মোদী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা লড়ব ৷’
এর আগে ট্রেডস ট্যুইট করে জানিয়েছিলেন ২০২০ সালের মধ্যেই করোনা রুখতে ভ্যাকসিন বাজারে চলে আসবে ৷ সঙ্গে জানিয়েছিলেন, প্রতিষেধক নিয়ে যাবতীয় গবেষণা প্রায় শেষের দিকে ৷ আর এই গবেষণা আশার আলো দেখিয়েছে ৷ তিনি ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন, ‘ফাইজার-এর তৈরি টিকাটি খুবই আশা জাগাচ্ছে । এর পাশাপাশি আরও ভ্যাক্সিনের প্রত্যাশা রয়েছে।

RELATED Articles