এবার কুম্ভ মেলা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামলো কংগ্রেস। আজ কংগ্রেস নেতা উদিত রাজ হঠাৎ করেই মন্তব্য করেন, কেন উত্তর প্রদেশ সরকার ৪২০০ কোটি টাকা খরচা করে কুম্ভ মেলার আয়োজন করবে? সরকারের তো নিজস্ব কোন ধর্ম নেই তাহলে রাজ্য সরকার কেন একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা খরচ করবে? স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য নিয়ে বেঁধেছে জোর বিতর্ক। বিরোধীরা তাকে সমর্থন করছেন এবং শাসক পক্ষ বলছে উদিত রাজ এর মাথা খারাপ হয়ে গিয়েছে।
বুধবার আসামের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন যে সরকারি টাকায় মাদ্রাসায় কোরান শিক্ষা দেওয়া হবে না। তাহলেতো আসাম সরকারকে বাইবেল এবং ত্রিপিটক পাঠও করাতে হয়। তাই আগামী নভেম্বর মাস থেকে রাজ্যে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে।এরপরেই উদিত রাজের এই মন্তব্যকে অনেকেই প্রতি হিংসা মূলক মন্তব্য বলে আখ্যা দিচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, কিছু লোক আছে যাদের কোন সদিচ্ছা বা উন্নয়নের ইচ্ছা নেই। যখন কোন একটি জায়গায় কয়েক কোটি মানুষ জড়ো হচ্ছেন তখন সেই রাজ্যের সরকারের দায়িত্ব পড়ে সেই জায়গাটির পরিকাঠামোগত উন্নয়ন করা এবং উত্তর প্রদেশের সেটাই করা হয়েছে। এখানে ধর্ম টেনে আনার কোনো মানে নেই।
উত্তরপ্রদেশের মন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন যে, কুম্ভ মেলা এখন কিন্তু শুধু ভারতে আটকে নেই। গোটা বিশ্বের মহা মিলন অনুষ্ঠান কুম্ভ মেলা। এটা তাই আর উত্তরপ্রদেশ সরকারের বিষয় নয় কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন। তাই এখানে একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে কংগ্রেসের কোন লাভ হবে না বলেই মন্তব্য বিজেপির।





