ভারত সরকারের সমাজ কল্যাণ মূলক প্রকল্পগুলিকে সাহায্য বিশ্ব ব্যাঙ্ক-এর!

২০ লক্ষ কোটির তৃতীয় বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ভারত। আর তার পরপরই বিশ্ব ব্যাঙ্কের তরফ থেকে বড়সড় সাহায্যর আশ্বাস পেলো ভারত সরকার। করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের জন্য বিরাট অঙ্কের অর্থ সাহায্য ঘোষণা করল বিশ্ব ব্যাঙ্ক। শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারত সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হয়েছে।

বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাঁরা ভারত সরকারের সঙ্গে মিলিত ভাবে মূলত তিনটি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায়। সেগুলি হল স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ভারতে অবস্থানকারী বিশ্ব ব্যাঙ্কের ডিরেক্টর জুনেইদ আহমেদ জানিয়েছেন, ”সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটা সেতুবন্ধনের কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই দেশে যে পরিকাঠামো আছে, সেই জন ধন, আধার এবং মোবাইল ব্যবহার করে সরকার পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নজর দিয়েছে।” বিশ্ব ব্যাঙ্ক সূত্রের খবর, ভারতীয় সরকারের সমাজ কল্যাণ মূলক প্রকল্পগুলিতে সাহায্য করতেই এই অনুদান দেবে তাঁরা।

বস্তুত, প্রথম দফার লকডাউন ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করে ভারত সরকার। যার অধীনে প্রত্যেক গরিব পরিবারকে বিনামুল্যে খাদ্যশস্য, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের মাসে ৫০০ টাকা এবং উজ্বলা যোজনার গ্যাস বিনামূল্যে দেওয়া হচ্ছে। ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার সেই প্রকল্পের কাজে যথেষ্ঠ খুশি হয় বিশ্ব ব্যাঙ্ক।

RELATED Articles

Leave a Comment