ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নাম জড়ালো প্রিয়াঙ্কা গান্ধীর, তার আঁকা ছবি ২কোটিতে কেনেন রাণা কাপুর

একসময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি আঁকার প্রতিভার কথা জানা গিয়েছিল | মুখ্যমন্ত্রীর ‌ছবি চড়া দামে বিক্রি হওয়ার কথাও অজানা নয় কারো| দুঃস্থ দলকে খানিকটা হলেও সাহায্য করেছেন, ছবি বেঁচে চিট ফান্ডের দ্বারা প্রতারিত হওয়া মানুষগুলিকে সাহায্যও করবেন ভেবেছিলেন এই ছবি বিক্রির অর্থ দিয়ে | এসব অবশ্য অনেকটা দিন আগের কথা | তার মাঝেই নদীতে জল বয়ে গিয়েছে অনেক, একই রকম এমন একটি ঘটনা ঘটল দিল্লিতে |

ইয়েস ব্যাঙ্কের আর্থিক সংকটের পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এল | প্রিয়াঙ্কা গান্ধীর আঁকা ছবি নাকি ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর কিনেছেন ২.৪ কোটি টাকায় | আর সেখান থেকেই উঁকি দিয়েছে বিতর্ক | প্রশ্ন উঠছে তবে কি রানা কাপুরের সঙ্গে গান্ধী পরিবারের বড্ড ভালো যোগাযোগ ছিল | না হলে প্রিয়াঙ্কার এই গোপন প্রতিভাটি কি করে জানল রানা কাপুর তা নিয়ে উঠছে প্রশ্ন |

প্রসঙ্গত ডিএইচএফএল থেকে নেওয়া একটি বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রানা কাপুরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা | টানা তিরিশ ঘন্টা জেরা করার পর রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয় | আগামী ১১ই মার্চ পর্যন্ত তাকে ইডি হেফাদতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এদিকে রানা কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর নাম জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়ল কংগ্রেস বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা |

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর