বারবার ডাকার পরও মনের ইচ্ছা পূরণ করছেন না ভগবান, রাগের চোটে মন্দিরে বোমা ছুঁড়ল যুবক, চাঞ্চল্য এলাকায়

ভগবানের কাছে আমরা সকলেই প্রার্থনা করি। আমাদের মনের ইচ্ছা যাতে ভগবান পূরণ করেন, তার জন্য ডাকি ভগবানকে। নিষ্ঠা ভরে পুজো করি তাঁর। কিন্তু ডাকার পরও যদি ভগবানের সাড়া না মেলে, তাহলে? ভগবানের সাড়া না পেয়ে এবার এক ভয়াবহ কাজ করল যুবক। রাগের চোটে মন্দিরে বোমা ছুঁড়ল সে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। পুলিশ সূত্রে খবর, এক যুবক স্থানীয় এক মন্দিরে মাঝমধ্যেই যান। ভগবানের কাছে নিজের মনের ইচ্ছা জানাতেন তিনি। প্রার্থনা করতেন যাতে তাঁর সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু দীর্ঘদিন ডাকার পরও নাকি ভগবান তাঁর ডাকে সাড়া দেন নি। ইচ্ছা পূরণ হয়নি তাঁর। সেই কারণে রাগের বশে মন্দির লক্ষ্য করেই পেট্রোল বোমা ছোঁড়ে সে।

পুলিশ হস্তক্ষেপ করে এই ঘটনায়। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম মুরলী কৃষ্ণন। বয়স ৩৯ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ম’দের নেশায় চুর ছিল ওই যুবক। নেশাগ্রস্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছে সে। বোমা ছুঁড়লেও কোনও হতাহত বা মন্দিরের কোনও সম্পত্তির ক্ষতি হয়নি বলেই জানিয়েছে পুলিশ। 

কী বক্তব্য অভিযুক্ত যুবকের?

ওই যুবককে জেরা করে পুলিশ। জেরায় সে জানায়, “বার বার ভগবানের কাছে প্রার্থনা করেছি। কিন্তু কিছুতেই আমার ডাকে সাড়া দিচ্ছেন না ঠাকুর। এরপরই বোমা মেরেছি”। এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles