বিড়ি ধরাতে গিয়ে জীবন্ত দ’গ্ধ! রাতের ভুলেই শেষ হল ৬০ বছরের জীবন!

আগুন লাগা মানেই ধ্বংস, বিপর্যয় আর জীবনহানি। একটু অসাবধানতা কখনও কখনও পরিণত হতে পারে মৃত্যুর ফাঁদে। আগুনের গ্রাস থেকে বাঁচার জন্য অনেক সতর্কতা নেওয়া হলেও, কিছু ভুলই হতে পারে প্রাণঘাতী। বিশেষ করে রান্নাঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে, পালানোর পথ বন্ধ হয়ে যায়। দাহ্য পদার্থ, গ্যাস লিক বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। অনেক ক্ষেত্রেই আগুনের শিখা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, বাঁচার কোনও সুযোগই থাকে না।

তবে আগুন কেবল যে বড় দুর্ঘটনার কারণ হয়, তা নয়। ছোটখাটো অসতর্কতা থেকেও ঘটে যেতে পারে মর্মান্তিক ঘটনা। রান্নাঘরে গ্যাস বার্নার খোলা রেখে ভুলে যাওয়া, ধূপ বা দেশলাই আগুনের সংস্পর্শে রাখা কিংবা ঘুমের মধ্যে কোনও দাহ্য বস্তু জ্বালিয়ে রাখা—এসবই বড় বিপদের কারণ হতে পারে। বিশেষ করে রাতের বেলা আগুন সংক্রান্ত কোনও অসতর্কতা মারাত্মক হতে পারে, কারণ তখন সবাই ঘুমিয়ে থাকেন, ফলে দুর্ঘটনা বুঝতে দেরি হয়ে যায়। আর ততক্ষণে আগুন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে।

সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের। রাতে আচমকা ধূমপানের ইচ্ছে হয় কিন্তু হাতের কাছে দেশলাই না পেয়ে তিনি গ্যাস ওভেন অন করে বিড়ি জ্বালানোর চেষ্টা করেন। এই সামান্য ভুলের মাশুল তাঁকে দিতে হলো জীবন দিয়ে। রান্নাঘরের গ্যাস বার্নার চালিয়ে রেখে তিনি লাইটার খুঁজতে থাকেন, কিন্তু ততক্ষণে গোটা ঘর গ্যাসে ভরে যায়। কিছুক্ষণ পর লাইটার খুঁজে পেয়ে সেটি জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গোটা রান্নাঘরে। পালানোর আগেই আগুনের গ্রাসে চলে যান বৃদ্ধ।

আরও পড়ুনঃ ‘অভিনয়টাই থাক, গান গাইতে হবে না’ – ফের কটাক্ষের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। দেখেন, রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলছে, আর ভিতরে আটকে পড়েছেন তাঁদের প্রিয়জন। তড়িঘড়ি দরজা ভেঙে তাঁকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এতটাই পুড়ে গিয়েছিলেন যে, শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়ে দেন, বৃদ্ধের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে, যা প্রাণঘাতী।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। সম্প্রতি অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা বাড়ছে। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মশা মারার ধূপ থেকে আগুন লেগে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দিল্লির কাছাকাছি এলাকায় ছোলা সেদ্ধ করতে গিয়ে ঘুমিয়ে পড়েন দুই খাবার বিক্রেতা। চুলা থেকে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। সামান্য অসতর্কতা যে কত বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে, এই ঘটনাগুলো তারই প্রমাণ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles