আপ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ! হুঁশিয়ারি দিলেন, ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন বিবাদ। বিবাদে জড়ালেন ইন্ডিয়া জোটের দুই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস। দুই পক্ষ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। আর জোটের দুই শরিকের বিবাদে রীতিমতো ক্ষুব্ধ ইন্ডিয়া জোটের এক শরিক ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তো বলেই দিলেন, এই পরিস্থিতি যখন হচ্ছেই, তখন ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক।

লোকসভা ভোটকে সামনে রেখে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। আর ভোটের পর সেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে রীতিমতো। সম্প্রতি একাধিক রাজ্যের নির্বাচন কর্মসূচিতে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ঐক্যের ছবি কিন্তু চোখে পড়েনি। হরিয়ানা রাজ্যের নির্বাচনে শরিকদের জন্য আসনও ছাড়েনি কংগ্রেস। আবার মহারাষ্ট্রের নির্বাচনেও তিন প্রধান শরিক ছাড়া অন্য কোনও দলের সঙ্গে জোট মসৃণ হয়নি। তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু লোকসভা ভোটপর্ব মেটার পর সেভাবে আর ইন্ডিয়া জোটের যৌথ কর্মসূচি চোখেও পড়েনি।সার্বিকভাবে ইন্ডিয়ার শীর্ষ নেতাদের বৈঠকও হতে দেখা যায়নি। গত কয়েক মাসে একধিকবার কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গীরা একে অপরের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়েছেন।

আরও পড়ুনঃ আপ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ! হুঁশিয়ারি দিলেন, ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক

এদিকে, দিল্লি বিধানসভা ভোটের আগে সেই কাদা ছোড়াছুড়ি ফের অনেকটা বেড়েছে। আর তাতেই বিরক্ত ওমর আবদুল্লাহ। তিনি সম্প্রতি বলছেন, “লোকসভার পর আর সেভাবে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি। এজেন্ডা ঠিক হয়নি। তাঁর যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। আর যদি সেটা শুধু লোকসভা ভোটের জন্যই হয়ে থাকে, তাহলে তাঁর মনে হয় তাঁদের একসঙ্গে বসে আলোচনা করে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া উচিত।” এই প্রসঙ্গে ওমরের সাফ কথা, যদি ইন্ডিয়া জোট থেকে থাকে তাহলে সবার একসঙ্গে লড়াই করা উচিত। আর নাহলে জোট ভেঙে দেওয়া যুক্তিপূর্ণ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles