মডেলিং এবং অভিনয় জগতে তাঁর জুরি মেলা ভার। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জনের পরই বলিউডে দাপিয়ে বেরিয়েছেন এই সুন্দরী। সেই সুন্দরী দেশী গার্ল এরপর শুধু বলিউডেই সীমাবদ্ধ থাকেননি। হলিউডেও অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই বেশ পরিচিতি লাভ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারে অভিনয়ের বদলে রাজনীতিতে আসার স্বপ্ন দেখছেন বলে তিনি নিজেই জানালেন৷





