সারদা কান্ডে তদন্তের আট ট্রাঙ্ক নথি জমা পরলো সিবিআই-এর নিকট।

সারদা কান্ডে তদন্তের দায়িত্ব সিবিআই কর্তারা হাতে পাওয়ার পরই তাঁরা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কান্ডের তথ্য এবং প্রমাণ নষ্টের অভিযোগ আনেন। এরপরই শুরু হয় একের পর এক রাজ্য পুলিশ অফিসারদের জেরা, যারা সারদা তদন্তের সিটের সদস্য ছিলেন। তলব করা হয় রাজীব কুমারকেও।

 

শিলং একবার সিবিআই এর মুখোমুখি হলেও ফের কিছুদিন আগে রাজীব কুমারকে সিবিআই তলব করলে রাজীব কুমার সেই তলবে হাজির হননি৷ এরপরই মরিয়া হয়ে ওঠে সিবিআই। একের পর এক রাজ্য পুলিশ অফিসারদের যারা সারদা তদন্তে যুক্ত ছিলেন তাদেরকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই।

ইতিমধ্যেই সিবিআই এর তরফে জেরা করা হয়েছে রাজ্য পুলিশ অফিসার দিলীপ হাজরা এবং তৎকালীন বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে। দিলীপ হাজরাকে কালকের পর ফের আরও জেরা হয় সিবিআই এর তরফে। অপরদিকে অর্ণব ঘোষকে জেরা করে ইতিমধ্যেই সারদা কান্ডের তদন্তের বেশ কিছু নথি এসেছে সিবিআই এর হাতে।

সূত্রের খবর, এখনও অবধি তিন দফায় মোট আাট ট্রাঙ্ক নথি জমা পরেছে সিবিআই দপ্তরে। জেরা করার বাইরে এই সমস্ত নথি থেকেও সিবিআই প্রাথমিক ভাবে কিছু জানতে পারবে বলে আশা করছেন সিবিআই আধিকারিকরা।

RELATED Articles

Leave a Comment