উলুবেড়িয়ার বিজেপি কাউন্সিলর নবকুমার মালের বাড়িতে হামলা, মারধর এবং লুঠপাট এর অভিযোগ উঠেছে। সূত্রের খবর আচমকাই কাল রাতে বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় দুষ্কৃতিরা।
ঘটনাটি ঘটেছে গতকাল রাতে৷ হঠাৎই একদম দুষ্কৃতি লাঠি-রড নিয়ে চড়াও হয় উলুবেড়িয়ার বিজেপি কাউন্সিলর নবকুমার মালের বাড়িতে। প্রথমে কাউন্সিলরের নাম ধরেই ডাকতে থাকে তারা। কিন্তু সেসময় তিনি বাড়িতে না থাকায় তাকে দেখতে না পেয়ে বাড়িতেই চড়াও হয় দুষ্কৃতিরা।






