‘এটা আমাদের কেমিস্ট্রি, যেটা একটা মিস্ট্রি’, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি, নিজেদের জুটি নিয়ে কী বললেন অভিনেত্রী

একসময়ের হিট জুটি (Prasenjit-Rituparna) তারা। দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন। আগে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর (Prasenjit-Rituparna) ছবি মানে সেটা হবে সুপার ডুপার হিট। দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করতেও এই জুটির ছবির জন্য। তারা একসাথে বহু ছবিতে অভিনয় করেছেন। এই জুটিকে নিয়ে সে সময় ইন্ডাস্ট্রির অন্দরে বহু চর্চা হয়েছে। অনেকেই মনে করতেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘর ভেঙেছে একসময় ঋতুপর্ণা সেনগুপ্তর জন্যই। ‌তবে তারা দুজনেই খুব ভালো বন্ধু এটাই বারবার ক্যামেরার সামনে বলেছেন। ‌বহু বছর তাদের আর একসাথে দেখা যায় না। তারা একসঙ্গে প্রায় ৪৯ টি ছবি করেছেন। সম্প্রতি তাদের ৫০ তম ছবি আসতে চলেছে। দর্শকদের উত্তেজনা ভরপুর।

শীঘ্রই আসতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit-Rituparna) অভিনীত নতুন ছবি অযোগ্য। এই জুটির ৫০ তম ছবি হতে চলেছে এটি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবিটি। ‌ছবি প্রকাশের আগেই নিজেদের জুটি ও আগামী ছবি নিয়ে কি বলছেন এই তারকা জুটি।‌ অভিনেত্রী নিজেদের ৫০ তম ছবি প্রসঙ্গে বলছেন, ‌“ভাবতে অবাক লাগে,একটা জুটি যে ৫০ টা ছবি করতে পারে। সেটা একটা অ্যাচিভমেন্ট। এর আগে আমরা কখনো শুনিনি একটা দুটি ৫০ টা ছবি করেছে। এরপরে যারা আসবে তাদের কাছে একটা মাইলফলক।”

নিজেদের ৫০ তম ছবি প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, “আমি এত গুগল ছিল না, এখনকার ফ্যানস ক্লাব খুঁজে খুঁজে বের করেছে। তারপর বুঝলাম যখন কাজ করা বন্ধ করেছিলাম তখন প্রায় ৪৬-৪৭ ছবি করে ফেলেছি আমরা (Prasenjit-Rituparna)। যে কটাই ছবি করে থাকি না কেন সবকিছুই দর্শকদের জন্য। ১৪ বছর পর কাজ করে আমরা মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়েছি। ছবি হিট ঠিক আছে তবে অন্য জেনারেশন আমাদেরকে যেভাবে তুলে ধরল। আমাদের (Prasenjit-Rituparna) এটাই ভালো লাগছে যে আমরা নতুন একটা জেনারেশন কেউ ঠিক আগের মতই ভালো কিছু তুলে দিতে পেরেছি।”

সাক্ষাৎকারে, ঋতুপর্ণা বলেছেন, “যখন বলেছিল যে এই জুটিটা কি ফিরবে? মনে হয়েছিল যদি পারে শুধুমাত্র শিবু-নন্দিতা দিরাই পারবে।” নিজেদের কেমিস্ট্রি সম্পর্কে অকপট বুম্বাদা। বললেন, “আমরা (Prasenjit-Rituparna) দুজন একটা কমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ৩০ বছর ও কাজ করছে ৩০ বছর আমি। আমরা শুধুই সিনেমা করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য।” টলিউডে কেন আর ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি নেই। সাফল্যের জুটি নেই, রহস্যটা কি। অভিনেত্রী বলছেন, “টেকনোলজি দিয়ে কিছু হয় না, এগুলো সব অর্গানিক। অনেকগুলো ফ্যাকটার কাজ করে। এটা একমাত্র পারে দর্শকেরাই।
তবে আমরা কাজটা করে যেতে থাকি।”

১৪ বছর পর ফিরে কি পরিবর্তন দেখেছেন দুজনে (Prasenjit-Rituparna)। অভিনেত্রী বলছেন, “তেমন কোন পরিবর্তন আমি দেখিনি তবে কলাকুশরীরা বলছিলেন যেন উৎসবের শট নিলাম।” অভিনেতা বলছেন, “দেওয়ার পরে দেখলাম আমার মেকআপ টিম ওর মেকআপ টিম, সবার চোখগুলো ছল ছলে, সব ছেলেমেয়েরা কাঁদছে। এটা খুব ইমোশনাল ওদের কাছে যে বুম্বাদার ঋতুদি একসাথে আবার সেটে।”এই জুটির এতগুলো ছবি, ঋতুপর্ণা বলছেন,”এটা আমাদের কেমিস্ট্রি, যেটা একটা মিস্ট্রি।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর (Prasenjit-Rituparna) ৫০ তম ছবি অযোগ্য মুক্তি পাবে ৭ই জুন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী, প্রমুখকে। এই ছবিতে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিক প্রসেনজিৎ। আর অভিনেত্রীর স্বামী শিলাজিৎ।‌ তাদের এই তিনজনের সম্পর্ক জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির গল্প। এই ছবি পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখে দর্শকদের উৎফুল্লতা চোখে পড়ার মতো।

আরও অন্যান্য খবর