“আমি আপ্লুত.. পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব”, মালদহে নির্বাচনী প্রচারে ভোট আবেগকে হাতিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহে জারি হয়েছে লাল সর্তকতা। গরমের তেজে বাইরে বেরোনোর দায় হয়েছে সাধারণ মানুষের। ‌মালদা জুড়ে জারি ছিল লাল সতর্কতা। তাপমাত্রা ৪০ পেরিয়েছে। ‌তার মধ্যে এই নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দেখতে উপচে পড়া ভিড়। মালদহে নরেন্দ্র মোদী (Narendra Modi) আসছে শুনে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মী সমর্থকদের ভিড়ে উপড়ে পড়েছে মাঠ। রোদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন শয়ে শয়ে মানুষ। ‌তাদের ধৈর্য দেখে অবাক খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi)

তীব্র দাবদাহের মধ্যেও এত মানুষের ভিড় দেখে স্তম্ভিত হয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী (Narendra Modi) বললেন, “আমি আপ্লুত। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।” তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে যারা ভিড় জমিয়েছেন মাঠে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শোনার জন্য বা তাকে একবার দেখার জন্য। আগত জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মোদী (Narendra Modi)

আজ মোদীর (Narendra Modi) সভা ছিল মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে। পরিস্থিতিতে সূচ গলার জায়গা পর্যন্ত ছিল না। নিজের মতোই ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ‌ তারপর একটু থামেন পাশে রাখা গ্লাস থেকে জল খান। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকেন ভিড়ের দিকে। পরে আবেগপ্রবণ হতে দেখা যায় তাকে। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। নয়ত এত ভালবাসা কখনও পেতাম না।”

মোদী (Narendra Modi) আরও বলেছেন, “এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব।”

বাংলাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাবনা প্রকাশ করেন এ দিনের বক্তৃতায়, তিনি বলেন, “বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা মুক্ত রেশন পাচ্ছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ শানাতে দেখা গেছে বাংলার তৃণমূল ও বাম দলকে নিয়ে। নরেন্দ্র মোদী বলেছেন, “একটা সময় ছিল বাংলা পুরো দেশের উন্নতিতে নেতৃত্ব দিত। সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি, দেশের বলিদানেও বাংলা নেতৃত্ব দিত। কিন্তু বাম-তৃণমূল তাদের শাসনকালে বাংলার সম্মান নষ্ট করেছে। উন্নতি বন্ধ করেছে। তৃণমূলের শাসনকালে একের পর এক প্রতারণা কাণ্ড, পাচার, দুর্নীতির কথা সামনে আসছে। দুর্নীতি তৃণমূল করে আর ভোগে বাংলা। একটাও কাজ এখানে কমিশন ছাড়া হয় না। এরা কৃষকদেরও ছাড়েনি। মান্ডিতে এক কুইন্টাল গম বেচতে গেলে বিচুলি খেয়ে নেয়।”

RELATED Articles