শুভশ্রীর জন্মদিনে তাকে স্পেশ্যাল শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী! দেখে মন গলে গেল নেটপাড়ার

আজ তেসরা নভেম্বর, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন। তার ভক্তরা তাকে সকাল থেকেই উইশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন শুভশ্রী।

কিন্তু একজনের উইশ করার দিকে সকলেরই নজর ছিল তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলীর স্বামী পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। গতকাল মঙ্গলবার কেক কেটে স্পেশাল সারপ্রাইজ বউকে উপহার দিয়েছিলেন রাজ। আর আজকে সকাল না হতেই একটি মিষ্টি ফটো দিয়ে শুভশ্রীকে তিনি করেছেন বার্থডে উইশ।

কয়েক সপ্তাহ আগে সপরিবারে মালদ্বীপ ঘুরতে গেছিলেন রাজ চক্রবর্তী। সে মালদ্বীপ ঘোরার একটি ফটো তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে এবং ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে টু মাই লাভ। ছবিতে শুভশ্রীর সঙ্গে রাজকে দৌড়ে আসতে দেখা যাচ্ছে ফিল্মি কায়দায় যা দেখে আপ্লুত সকলে।

রাজের সঙ্গে শুভশ্রীর এই ছবি দেখে অনেকেই তাদের মালদ্বীপে ঘোরার স্মৃতিগুলো মনে করছেন। সেই পোষ্টের তলায় অনেকেই কমেন্ট করেছেন হ্যাপি বার্থডে শুভশ্রী বলে। আজকে সারাদিন যে সেলিব্রেশন হবে একথা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর