বিগ বসের এন্ট্রিতে নেচে পড়েছিলেন কটা’ক্ষের মুখে! ‘সবে দু’দিন করেছি, আরও ভালো হবে’, বিগ বস বাংলায় সঞ্চালনা নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

ক্রিকেটের মাঠের পর এবার টেলিভিশনের নতুন ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’র মঞ্চে দীর্ঘ ১০ বছর সঞ্চালকের দায়িত্ব সামলানোর পর এবার ‘বিগ বস বাংলা’র হটসিটে দেখা যাচ্ছে তাঁকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের একটি সাম্প্রতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন এই কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন সৌরভ। নতুন ফরম্যাটে নিজেকে কেমন মানিয়ে নিচ্ছেন, তা নিয়েও নিজের মত জানালেন তিনি।

‘দাদাগিরি’র তুলনায় ‘বিগ বস বাংলা’ একেবারেই অন্য ধরনের অনুষ্ঠান। একদিকে যেমন ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভকে বরাবর শান্ত এবং পরিমিত মেজাজে দেখা গিয়েছে, অন্যদিকে ‘বিগ বস’-এর ফরম্যাট অনেক বেশি নাটকীয়। ফলে নতুন অনুষ্ঠানে সৌরভের সঞ্চালনা নিয়ে দর্শকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গ্র্যান্ড লঞ্চে তাঁর নাচ ও সাজ নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা গিয়েছিল।

তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন সৌরভ। সঞ্চালক হিসেবে তিনি কেমন করছেন, সেই সিদ্ধান্ত দর্শকদের উপরই ছেড়ে দিয়েছেন। তাঁর মতে, শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবেন তাঁর পারফরম্যান্স তাঁদের কতটা ভালো লাগছে। নিজের কাজ নিয়ে এখনই কোনও চূড়ান্ত মূল্যায়ন করতে চান না তিনি। বরং নতুন এই দায়িত্বে সময়ের সঙ্গে আরও স্বচ্ছন্দ হয়ে উঠবেন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

নিজের সঞ্চালনার সঙ্গে ‘দাদাগিরি’র তুলনা টানতেও নারাজ সৌরভ। মজার ছলে তিনি বলেন, ‘আরও ভালো হবে, প্রথমবার করছি। এটা তো আর দাদাগিরি নয় যে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সবে দু’দিন করলাম, আরও বেটার হবে।’ তাঁর কথায় স্পষ্ট, ‘বিগ বস বাংলা’র ফরম্যাট তাঁর কাছে সম্পূর্ণ নতুন। তাই অনুষ্ঠানের ধরন বুঝে নিজেকে আরও ভালোভাবে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ চোখেমুখে মাতৃত্বের জেল্লা, বেবিবাম্পে সোহিনী! নায়িকার কোন গুণ দেখে তাকে মা হওয়ার পরামর্শ দেন মানসী?

‘দাদাগিরি’ নাকি ‘বিগ বস’, কোন অনুষ্ঠান বেশি উপভোগ করছেন, সেই প্রশ্নেরও সহজ উত্তর দিয়েছেন সৌরভ। তাঁর মতে, দুটি শোয়ের ধরন এবং অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হওয়ায় একটিকে অন্যটির সঙ্গে তুলনা করা ঠিক নয়। তবে দুটো অনুষ্ঠানই তাঁকে দর্শকদের আরও কাছে পৌঁছনোর সুযোগ দিয়েছে। ক্রিকেটের মাঠের পরিচিত মুখ থেকে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক, সৌরভের এই নতুন ভূমিকাতেও আপাতত দর্শকদের প্রতিক্রিয়ার দিকেই নজর তাঁর।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর