একসময় জি বাংলার রান্নাঘরের মধ্যমণি ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। একা হাতে একটি গোটা শোয়ের পরিচালনা করেছিলেন এক যুগেরও বেশি সময় ধরে। রান্নাঘরে সঞ্চালনার মাধ্যমেই হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমানে তাকে আর দেখা যায় না রান্নাঘরে। ২০০৫ সাল থেকে জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরে দেখা যেত সুদীপাকে। মাঝে অন্তঃসত্ত্বা থাকাকালীন রান্নাঘরে সঞ্চালনার দায়িত্ব থেকে ছুটি নেন তিনি। সেই দায়িত্ব সামলে ছিল অপরাজিতা আঢ্য।
২০১৮-২০২০ সালে অপরাজিতা আঢ্যকে দেখা যেত রান্নাঘর শোয়ের সঞ্চালনাতে। তবে ২০২২ সালে বন্ধ হয় রান্নাঘর শো। তারপর আর নতুন কোন প্রজেক্টে দেখা মেলেনি সুদীপার। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার শাড়ি গয়নার বুটিক নিয়ে। সঙ্গে সুদীপার (Sudipa Chatterjee) নিজস্ব রেস্তোরা রয়েছে। বরাবরই ব্যবসায় মন দিয়েছেন অগ্নিদেব ঘরণী। তিনি সোশ্যাল মিডিয়া বেশ অ্যাকটিভ। নিজের সুখ দুঃখ ভাগ করে নেন অনুরাগীদের সাথে। এবার সুদীপার পরিবারে এল নতুন সদস্য, সে কথাই ভাগ করে নিলেন সকলের সাথে।
অগ্নিদেব-সুদীপার (Sudipa Chatterjee) সংসারে এল ছোট্ট আদিদেবের সঙ্গে খেলার নতুন এক সদস্য৷ খুদে সেই সদস্যের সঙ্গে আলাপও করিয়ে দিলেন সুদীপা৷ সুদীপা পোষ্যদের কতটা ভালবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ সারমেয়দের সন্তানদের নিয়ে তার ভরা সংসার৷ এবার সেখানেই জায়গা করে নিল অন্য একজন৷ প্রিয় পোষ্য ভানুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সুদীপা ও তার পরিবার৷ এবার সুদীপার বাড়িতে এল একটি পার্সিয়ান বিড়াল৷
সুদীপা (Sudipa Chatterjee) সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে নতুন সদস্যের পরিচয় করিয়ে দিয়েছেন৷ কোল নিয়ে ছবিতে পোজ দিয়ে তিনি লেখেন- “আমাদের পরিবারের নতুন সদস্য ফেলিক্স, আমি যদিও ওকে গজা বলি, কখনও আবার গজুবেবি বলি৷ খুব মিষ্টি একটা বাচ্চা, এখনও সবে বিড়াল ছানা, ওকে আর্শীবাদ করুন৷”
View this post on Instagram
সম্প্রতি, সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) ঘোষণা করল নিজের নতুন শো-এর। সুদীপার সংসার শুরু হতে চলেছে শীঘ্রই। কোন চ্যানেল নয় এই শো দেখা যাবে ইউটিউবে। এবার শোয়ের আপডেট জানালেন সুদীপা। আগেই সুদীপার সংসারের বিষয়ে তিনি জানিয়েছিলেন। সুদীপা জানিয়েছেন তাঁর অনুরাগীরা তাকে রান্নাঘরে দেখতে চাইলেও অভিনেত্রী নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখতে চান না। এবার আসছে সুদীপার সংসার যেখানে রান্নার নানা টিপস দেবেন তিনি তেমনি নারী স্বাধীনতা নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর বিষয়ে নানা কথা বলবেন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!