Suicide note of Iman Chakraborty: ২০১৬ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তার প্রথম গানে তিনি জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার অন্যরকম কণ্ঠস্বরে। প্রথম ছবিতে গান গেয়ে বিরাট কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। গায়ক সংগীত পরিচালক অনুপম রায় তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন প্রাক্তন ছবিতে। তার আগেও ইমন গান গাইতেন। সেই গান নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন তিনি। সেখানেই প্রথম ইমনের গান শুনেছিলেন অনুপম রায়। তারপরেই ইমনকে ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন।
সেটাই ইমনের (Iman Chakraborty) কাছে একটা বড় সুযোগ ছিল নিজেকে যোগ্য প্রমাণ করে তোলার। প্রথম সিনেমার গান রেকর্ডিং এর সুযোগ পান। প্রথমবার গান রেকর্ড করেন, তারপর আর কারোরই জানতে বাকি নেই। ইমনের প্রথম গাওয়া গানটি ‘তুমি যাকে ভালোবাসো’। প্রথম গান এত সুন্দর গেয়েছিলেন তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দর্শকদের ভালোবাসায় তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিতে থাকেন সকলকে। তবে এই নামী গায়িকার জীবনের কালো অধ্যায় নিয়ে সচরাচর তিনি কথা বলেন না। তবে একবার মোটিভেশনাল মঞ্চে এসে তার জীবনের কালো অধ্যায় নিয়ে অকপট কিছু কথা তিনি বলেছেন (Suicide note of Iman Chakraborty)।
ইমন (Iman Chakraborty) নাকি রোজ সুইসাইড নোট লিখতেন। একসময় নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন এই নামী গায়িকা (Suicide note of Iman Chakraborty)। ২০১৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি এই গায়িকার জীবনে ঘটে যায় দুর্ঘটনা। ইমনের মাকে ছেলে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সেই মাকেই তিনি হঠাৎ হারিয়ে ফেলেন। মা যতদিন বেঁচে ছিলেন মেয়ে ইমনকে তিনি ততদিন সমস্ত কটাক্ষ থেকে আড়াল করে রেখেছিলেন। বাড়িতে সারাক্ষণ গানের রেওয়াজ করতেন ইমন। পাড়া প্রতিবেশীরা কটাক্ষ করত। প্রতিবেশীরা কটাক্ষ করে বলত, “কন্যা কি লতা মঙ্গেশকর হবে, সারাক্ষণ হা হা গান করে।” বরাবর বাবা-মা,যৌথ পরিবারের সকল সদস্য তাকে সব কটাক্ষ থেকে রক্ষা করত। মায়ের মৃত্যুর পর বাস্তবের মুখোমুখি হয়েছিলেন গায়িকা (Suicide note of Iman Chakraborty)।
ইমনের (Iman Chakraborty) বন্ধু-বান্ধব তৎকালীন প্রেমিক ও হাত ছেড়ে ছিলেন। মায়ের মৃত্যুর পরপরই ব্রেকআপ হয়েছিল গায়িকার। এমনকি গায়িকা নাকি ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন। অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে নিয়মিত সুইসাইড নোট লিখতেন ইমন চক্রবর্তী। লিখতেন, “আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত” (Suicide note of Iman Chakraborty)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!