সানি লিওন, ভারতীয় বিনোদনের এক অন্যতম নায়িকা। প’র্ণ’স্টা’র হিসেবে খ্যাতি অর্জন করলেও বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও এক জন মস্ত বড় ব্যবসায়ী। ব্যক্তিগত জীবন, সানি লিওনের স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার। অভিনেত্রী কন্যা নিশা কৌর ওয়েবারকে দত্তক নিয়েছিলেন। তারা সারোগেসির মাধ্যমে দুটি ছেলের বাবা-মা হন। যাদের নাম আশের সিং ওয়েবার এবং নোয়া সিং ওয়েবার।
সম্প্রতি দেখা যায়, পুলিশ নিয়োগ পরীক্ষায় এক পরীক্ষার্থীর নাম সানি লিওন। প্রাক্তন প’র্ন তারকার ছবি-সহ অ্যাডমিট কার্ডের ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই রেজিস্ট্রেশনটি করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে। এই অ্যাডমিট কার্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্র ছিল শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ।পরীক্ষার তারিখ ছিল ১৭ ফেব্রুয়ারি। ফর্ম ফিল আপের জন্য যে মোবাইল নম্বর ব্যবহৃত হয়েছে তা উত্তরপ্রদেশের এক বাসিন্দার ফোন নম্বর। যে ঠিকানা দেয়া হয়েছে মুম্বাইয়ের। যদিও এই পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি।
পুলিশ সূত্রে খবর, ওই অ্যাডমিট কার্ডটি ছিল ভুয়ো। ইচ্ছে করেই সানি লিওনির নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার শাখা বিষয়টি খতিয়ে দেখছে। ওই ফোন নম্বরে যোগাযোগ করে পরীক্ষার্থীকে নিজের ছবি ও আধার কার্ড-সহ দেখা করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশে এই পরীক্ষায় ভুয়ো অ্যাডমিট কার্ডের অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তার হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তারপরে জ্যাকপট, রাগিনী এমএমএস ২, এক পহেলি লীলা সহ বিভিন্ন সিনেমায় অংশ নেন। চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি পিঙ্ক লিপস, শেক দ্যাট বুটি, লায়লা মে লায়লা এবং আরও অনেক আইটেম গান অংশ নিয়েছেন। তিনি তেলেগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন।





