এই মুহূর্তে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। সিরিয়ালটি যেমন টিআরপি তালিকায় ভালো ফল করেছে, তেমনই তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে করা মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। সেই মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু।
ছোট পর্দা, বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন স্বস্তিকা। কিন্তু একটি ভাইরাল ভিডিও ক্লিপ তাঁকে সমালোচনার মুখে ফেলেছে। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রির প্রিয় অভিনেত্রী কে। উত্তরে তিনি বলেন, “কলকাতায় কেউ নেই”, আর এই মন্তব্যই দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা প্রতিক্রিয়া।
ভিডিওটি একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার হওয়ার পরই তা নিয়ে আলোচনা বাড়ে। স্বস্তিকা ওই ভিডিওতে আরও বলেন, তাঁর পছন্দের অভিনেত্রীদের মধ্যে রয়েছেন করিনা কাপুর খান, কঙ্গনা রানাওয়াত এবং কঙ্কনা সেন শর্মা। তবে কলকাতার কারও নাম না নেওয়াতেই প্রশ্ন উঠতে শুরু করে নেটমাধ্যমে।
কমেন্ট সেকশনে অনেকেই তাঁর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, তিনি বাংলা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রীদের অবদানকে গুরুত্ব দেননি। আবার অনেকেই সুচিত্রা সেন, অপর্ণা সেন বা মৌসুমী চট্টোপাধ্যায়ের নাম তুলে প্রশ্ন তুলেছেন, তাঁদের কি তিনি যোগ্য মনে করেন না।
আরও পড়ুনঃ সকালেই নিজের বাড়িতেই আচমকা হার্ট অ্যা’টাক! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়! এখন কেমন আছেন তিনি?
২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান স্বস্তিকা। পরে বিভিন্ন ধারাবাহিক ও ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা বাড়ান তিনি। ‘ভজ গোবিন্দ’, ‘কি করে বলব তোমায়’ সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন। পাশাপাশি ‘ফাটাফাটি’, ‘আলাপ’ ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।






