খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Ather 450S। প্রথমে শোনা গিয়েছিল, এই ই-স্কুটার লঞ্চ হবে ৩ আগস্ট। তবে তা পিছিয়ে এখন ১১ই আগস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে Ola S1 Air। তবে Ather-এর এই নতুন ইলেকট্রিক স্কুটার যে Ola S1 Air-কে বেশ ভালোই টক্কর দিতে চলেছে, তা বলাই বাহুল্য।
কী কী ফিচার্স থাকছে Ather 450S-এ?
- এই ইলেকট্রিক স্কুটারে থাকছে 450X-এর থেকে ভিন্ন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
- Ather 450S-এর ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ফুল চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ দেবে।
- তবে এলসিডি প্যানেলটিতে কানেক্টিভিটি ও নেভিগেশন ফিচারগুলি নাও থাকতে পারে।
- প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলবে। 450X-এরও টপ-স্পিড ৯০ কিমি/ঘন্টা।
- এমনকি দুটি মডেলের মোটরের ক্ষমতাও সমান। এটির আউটপুট ৮.৫৮ বিএইচপি এবং ২৬ এনএম।
- এই ই-স্কুটারে ক্লাউড কানেক্টিভিটি, গুগল ম্যাপ ফাংশনালিটি এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো বৈশিষ্ট্যগুলিও অনুপস্থিত থাকতে পারে।
- স্কুটারটির দাম মধ্যবিত্তের হাতের নাগালে রাখতেই ফিচারে এই কাটছাঁট করেছে এথার। স্ক্রিন নিয়ন্ত্রণের জন্য একটি জয়স্টিক দেওয়া হতে পারে Ather 450S-এ।
কত দাম এই ই-স্কুটারের?
Ather 450S -এর দাম ইতিমধ্যেই প্রকাশ করেছে সংস্থা। এর প্রাথমিক দাম রাখা হয়েছে ১,২৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। যদিও এই ইন্ট্রোডাক্টরি মূল্যের মেয়াদ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি সংস্থার তরফে।






