সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বিপুল পদে নিয়োগ করছে ইন্ডিয়ান পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ। অনলাইনে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা।
ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-র মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০,০৪১ গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। ৩ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৩শে আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে।
বয়সসীমা
১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীদের। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের সীমায় ছাড় রয়েছে।
যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। জিডিএস পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীদের দশম শ্রেণি পাশ করতে হবে । এছা়ড়াও প্রার্থীকে যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মুক্ত এবং শারীরিকভাবে ফিট থাকাও জরুরি।
বেতন
গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত হলে মাসিক ১২ হাজার টাকা বেতন পাবেন প্রার্থীরা। এছাড়াও সরকারি কর্মী হিসাবে মিলবে অন্যান্য সুযোগ সুবিধাও।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে প্রথমে। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থী ইন্টারভিউয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আবেদন করার পদ্ধতি
- প্রার্থীদের প্রথমে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
- হোমপেজে জিডিএস রিক্রুটমেন্ট 2023 লিঙ্ক অথবা বিভাগে ক্লিক করতে হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।
- আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য ‘অ্যাপ্লাই অনলাইন’ অথবা ‘রেজিস্ট্রেশন লিঙ্কে’ ক্লিক করতে হবে।
- ব্যক্তিগত বিবরণী, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।





