ইলেকট্রিক স্কুটার কেনা এবার মধ্যবিত্তদের নাগালের মধ্যেই, মাত্র ৬৩,০০০ টাকাতেই কিনে ফেলুন দুর্ধর্ষ মাইলেজের ই-স্কুটার

জ্বালানির জ্বালায় এখন মানুষ যতটা বেশি সম্ভব ইলেকট্রিক বাইক, স্কুটার, গাড়ি কেনার দিকে ঝুঁকছে। বিদ্যুৎচালিত গাড়ি বা স্কুটারে অন্তত পেট্রোল, ডিজেলের দামের জ্বালা ভোগ করতে হয় না। এখন ই-স্কুটারের বাজারে দৌড়ে সামিল হয়েছে একাধিক সংস্থা। এদের মধ্যে এথার, ওলার নাম বিশেষ উল্লেখযোগ্য।

তবে ইলেকট্রিক স্কুটার কেনার আগেই অনেকেই দামের কারণে পিছিয়ে যান। ই-স্কুটারের দামের কারণে তা অনেকেই কিনে উঠতে পারেন না। তবে এবার সকলের সাধ্যের মধ্যেই বাজারে এল এক দারুণ রেঞ্জের ই-স্কুটার। নাম Odysse E2GO গ্রাফাইন।

কী কী ফিচার্স রয়েছে এই ই-স্কুটারে?

এই ইলেকট্রিক স্কুটারে যে ব্যাটারি রয়েছে তা ফুল চার্জ হতে সময় নেয় ৮ ঘণ্টা। ফুল চার্জে ১০০ কিলোমিটার ছোটে এই স্কুটার। যারা হাই-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার পছন্দ করেন, তাদের জন্য এই ই-স্কুটার অন্যতম।  এই ই-স্কুটারে রয়েছে কি-লেস স্টার্ট সিস্টেম। চুরির হাত থেকে রক্ষা পেতে এতে রয়েছে অ্যান্টি থেফট এলার্ম। এছাড়াও ডিজিটাল কনসোল, রাইডিং মোড ও USB চার্জিংয়ের সুবিধাও মিলবে Odysse E2GO গ্রাফাইনে। এই স্কুটিতে ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে বলে জানা গিয়েছে।

এই ই-স্কুটার এটি পাওয়া যাবে নানান রঙেই, যেমন – কমব্যাট রেড, ম্যাট ব্ল্যাক, স্কারলেট রেড, টিল গ্রিন, অজুর ব্লু এবং কমব্যাট ব্লু। এই মুহুর্তে Odysse E20GO স্কুটির লাইনআপে ৪টি মডেল রয়েছে – E2OGO, E20GO+, E20GO Pro এবং নতুন E20GO গ্রাফাইন। শেষ মডেলটিতেই মিলবে ১০০ কিলোমিটার রেঞ্জ। এই ই-স্কুটারটি কিনতে সংস্থার ওয়েবসাইটে যোগাযোগ করুন।

Odysse E2GO গ্রাফাইনের দাম কত?

এই ই-স্কুটারের দাম শুরু ৬৩,৫০০ টাকা থেকে (এক্স-শোরুম)। গ্রাহকরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অথবা ডিলারশিপের মাধ্যমে বুক করতে পারবেন এই ই-স্কুটার। এছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকেও এই ইলেকট্রিক স্কুটারটি বুক করা যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles