হোয়াটসঅ্যাপ পরিষেবা আর মিলবে না বিনামূল্যে, নতুন বছরে নয়া নিয়ম আনল সংস্থা, মাথায় হাত সকলের

নতুন বছরে হোয়াটসঅ্যাপে এল নতুন নিয়ম। এবার শেষ হতে চলেছে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপের সময়সীমা। নতুন বছর থেকে এবার হোয়াটসঅ্যাপের চ্যাট সেভ করে রাখতে হবে গুগল ড্রাইভে, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। এর জেরে বেশ সমস্যায় পড়তে চলেছেন ব্যবহারকারীদের একাংশ।  

কী হতে চলেছে নতুন নিয়মে?

জানা গিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে একটি ডেটা স্টোরেজ রিভিউ অপশন থাকবে যাতে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের কতটা ডেটা ব্যবহার হয়েছে, তা দেখা যাবে। কেউ যদি হোয়াটসঅ্যাপে চ্যাটের ব্যাকআপ গুগল ড্রাইভে সেভ না করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার অপশন ব্যবহার করে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে চ্যাটগুলি সেভ করে রাখতে পারবেন।

চলতি বছর থেকেই এই নয়া নিয়ম চালু হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থা। এও জানানো হয়েছে যে ব্যবহারকারীদের একটি বিজ্ঞপ্তি দিয়ে ৩০ দিন আগেও চ্যাট ব্যাকআপের কথা স্মরণ করিয়ে দেবে সংস্থা। যারা গুগল অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপের চ্যাট না সেভ করতে চান, তারা নতুন অ্যান্ড্রয়েড কেনার পর তা হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার অপশন ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে নিতে পারেন।   

এই ব্যবস্থা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই। কারণ আইওএসে হোয়াটসঅ্যাপে এমনিতেও বিনামূল্যে স্টোরেজ সরবরাহ করে না।

কেন এই ব্যবস্থা?

এই পরিবর্তনগুলির কারণ হোয়াটসঅ্যাপ বা গুগল কেউই জানায়নি। তবে সম্ভবত পরবর্তীতে আর বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বা বিনামূল্যে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ব্যবহার করা যাবে না। প্রত্যেকের গুরুত্বপূর্ণ ডেটা সেভ করা থাকবে গুগল ড্রাইভে। ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ ব্যবহার করার পরে একটি নির্দিষ্ট টাকা জমা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। সম্ভবত, গুগল নিজেদের পেইড পরিষেবাগুলি ব্যবহার করানোর জন্যই এই নয়া নিয়ম এনেছে।

RELATED Articles