নিত্য যাতায়াত করতে যানজটের সমস্যা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। অফিসে বা জরুরি কাজে বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা খুবই বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায় মাঝেমধ্যেই। সেই কারণেই এর বিকল্প কোনও পন্থা খুঁজছে গোটা খুঁজছে।
বাইক নিয়েও সেই যানজটের সমস্যাতেও পড়তেই হয়। সেই কারণে এখন দিনদিন ই-সাইকেলের চাহিদা বেশ বাড়ছে। ৩০,০০০ টাকার মধ্যে একটা ই-সাইকেল কিনে নিলে তা চার্জও হয়ে যাবে কয়েক ঘণ্টাতেই আর মাইলেজও দেবে ৩০-৩৫ কিলোমিটার পর্যন্ত। আর যানজটের সমস্যা থেকে তো মুক্তিই সঙ্গে পরিবেশবান্ধবও বটে।
দেখে নেওয়া যাক এমন কিছু ই-সাইকেল যা ভারতের বাজারে বেশ চাহিদা রাখে-
Hero-র ই-সাইকেল
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইলেকট্রিক সাইকেল বাজারে নামিয়েছে Hero। এর মধ্যে উল্লেখযোগ্য হল Hero Lectro। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ই-সাইকেল রয়েছে যা ৪০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। এই ই-সাইকেলের দাম ৩০ হাজার টাকার কাছাকাছি। স্কুল, কলেজ এমনকি অফিস সবেতেই পছন্দের বিকল্প হয়ে উঠেছে ব্যাটারি চালিত সাইকেল।
Tata-র ই-সাইকেল
Tata-র নানান ই-সাইকেলগুলির নাম হল Tata Stryder Max, Tata Stryder Zeeta ইত্যাদি। সংস্থার দাবী করে যে তাদের Max ই-সাইকেলে মাত্র ৭ পয়সায় ১ কিলোমিটার যাওয়া যায়। এর ই-সাইকেলে যে ব্যাটারি রয়েছে তা ফুল চার্জ হতে সময় নেয় তিন ঘণ্টা। এই সাইকেলে রয়েছে ডিস্ক ব্রেক, ইলেকট্রিক মোটর ও ডিসপ্লে। ফুল চার্জে ৩০-৩৫ কিলোমিটার যেতে পারে এই ই-সাইকেল। কেউ যদি প্রতিদিন ৩০-৪০ কিলোমিটার যাতায়াত করেন, তাহলে এই ই-সাইকেলে খরচ হবে ৫ টাকারও কম। এই সাইকেলের দাম রাখা হয়েছে ২৬,৯৯৫ থেকে ২৬,৯৯৫ টাকা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার