পুজোর আগেই বড় ধামাকা, দারুণ লুকের বাইক আনছে Honda, দাম শুনলে চমকে যাবেন

হন্ডা ইউনিকর্নের পর এবার নতুন বাইক আনতে চলেছে হন্ডা। এই বাইক হন্ডা ইউনিকর্নের বড় ভার্সন বলা যেতে পারে। নাম Honda SP160। নাম থেকে স্পষ্ট যে এই বাইকে মিলবে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। জানা যাচ্ছে, আগস্টেই বাজারে আসতে পারে এই বাইক। যদিও অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি সংস্থার তরফে।

কী কী ফিচার্স থাকছে এই Honda SP160-তে?

লুকের দিক থেকে এই বাইকের সঙ্গে SP125-এর সঙ্গে খুব একটা পার্থক্য হয়ত থাকবে না। তবে এই বাইকে মিলবে এলইডি হেডল্যাম্প, মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাংক এবং সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর জেরে এই বাইকটি একটি প্রিমিয়াম ছোঁয়া পেবে।

ব্রেকিংয়ের ক্ষেত্রে এই বাইকে মিলবে সামনের চাকার ফ্রন্ট ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং পিছন চাকায় ড্রাম ব্রেক। সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবসর্বার।

কেমন পারফরম্যান্স হবে এই বাইকের?

Honda SP160-তে ১৬২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জিন থাকতে পারে। এই একই ফিচার রয়েছে ইউনিকর্ন বাইকেও। এটি সর্বোচ্চ ১২.৭ ব্রেক হর্সপাওয়ার ও ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে। এর সঙ্গে রয়েছে এই বাইকে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

কত দাম হবে এই Honda SP160?

মনে করা হচ্ছে হন্ডা দামের ক্ষেত্রে চমক রাখতে পারে। এই ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি। ভারতের বাজারে ১৬০ সিসির অনেক বাইক রয়েছে যেমন Yamaha FZ-S, Bajaj Pulsar 150 ইত্যাদি। এই মোটরসাইকেলের সম্ভাব্য দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। বর্তমানে হন্ডার SP125 এর দাম রয়েছে ৮৬,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা (এক্স-শোরুম)। এই দামে যদি লঞ্চ হয়, তাহলে হন্ডা এসপি যে বাজাজ পালসার-কে চ্যালেঞ্জ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles