কিছুদিন আগেই একটি নতুন অ্যাডভেঞ্চার স্কুটার লঞ্চ করেছিল Hero MotoCorp। এক ইভেন্টে সেই Hero Xoom 160 স্কুটারের ঝলক দেখানো হয়েছিল। এর কিছুদিন যেতে না যেতেই এবার এক নতুন অ্যাডভেঞ্চার স্কুটার নিয়ে হাজির Hondaও। এই স্কুটার Honda ADV 160-এর আপগ্রেডেড ভার্সন বলা যেতে পারে। ২০২৪-এর শুরুর দিকেই এই নতুন স্কুটার লঞ্চ হবে বলে জানাল Honda।
কী কী ফিচার্স রয়েছে এই স্কুটারে?
- এই স্কুটারটির ডিজ়াইন অনেকটা এর ২০২৩ ভার্সনের মতোই।
- এই স্কুটারে রয়েছে সিঙ্গেল পিস সিট, লম্বা উইন্ডস্ক্রিন, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল রিয়ার শক, দুই এন্ডেই ডিস্ক ব্রেক এবং সাইড স্লাং এগসস্ট।
- এই স্কুটারে থাকছে LED লাইটিং, একটি LCD ড্যাশ, ২৯ লিটারের স্টোরেজ, ফোন চার্জ করার জন্য পোর্ট।
- পাওয়ারের জন্য এই স্কুটারে রয়েছে একটি 154cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।
- এই স্কুটার 16bhp এবং 15Nm পিক টর্ক দিতে পারে।
- Honda-র এই নতুন স্কুটারে আইডল স্টার্ট-স্টপ সিস্টেম, এনহ্যান্সড স্মার্ট পাওয়ার এবং একটি ACG স্টার্টার থাকছে।
- Honda ADV 160 স্কুটারের নতুন কালার অপশনটি হল বসপরাস ব্লু কালার। এই নতুন কালার ভ্য়ারিয়েন্টের বিশেষত্ব হল, এই স্কুটারের কিছু কালো পার্ট রয়েছে।
- এই নতুন মডেলটি যুক্ত হওয়ার ফলে স্কুটারের মোট চারটি কালার ভ্যারিয়েন্ট হল। সেগুলি হল- ম্যাট ব্ল্যাক, পার্ল স্মোকি গ্রে, ম্যাট ডাহিলা রেড ও নতুন পার্ল বসপারাস ব্লু।





