বর্তমান যুগে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপও আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। স্কুল-কলেজের কোনও কাজ হোক বা অফিসের কাজ, সবক্ষেত্রেই ল্যাপটপ জরুরি। কিন্তু অনেকটা বেশি দাম হওয়ায় অনেকেই ল্যাপটপ কেনা থেকে বিরত থাকেন। এবার মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই অত্যন্ত সস্তায় ল্যাপটপ আনছে HP এর জন্য এই সংস্থা হাত মিলিয়েছে গুগলের সঙ্গে।
এক রিপোর্ট অনুযায়ী, Chromebook ল্যাপটপ মডেলগুলি ২০ হাজার টাকায় লঞ্চ করতে পারে HP। ২০২০ সালের আগস্ট থেকে এই জায়গায় (ফ্লেক্স ফ্যাসিলিটি) ডেস্কটপ এবং ল্যাপটপ তৈরি করে আসছে এই সংস্থা। আজ, অর্থাৎ ২ অক্টোবর থেকে এই মডেলের উৎপাদন শুরু হতে পারে। শিক্ষার্থীদের চাহিদা মেটাতে বাজারে আনা হবে কম দামের ল্যাপটপ আনা হবে বলে জানাল সংস্থা।
কী কী ফিচার্স রয়েছে এই ল্যাপটপে?
গুগল এবং এইচপি কোম্পানির এই মডেলগুলিতে ঠিক কী কী ফিচার্স থাকবে, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখেই এই মডেলগুলি ডিজাইন করবে এইচপি ও গুগল। এই ল্যাপটপে এমন ফিচার থাকবে যা সত্যিই তাদের প্রয়োজন।
এই ল্যাপটপ কী JioBook-কে টেক্কা দিতে পারবে?
এইচপি ও গুগলের এর আগে, এই দামের মধ্যে ইতিমধ্যেই JioBook এনেছে জিও। সেই মডেলটির দাম ১৬,০৪৯৯ টাকা। রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট এবং অ্যামাজন থেকে এই ল্যাপটপ কেনা যাবে। এই মডেলে ১১.৬ ইঞ্চি এইচডি স্ক্রিন সহ, গতি রয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসর। এই ল্যাপটপ একবার সম্পূর্ণ চার্জ দিলে তা ৮ ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ দেয়।





