হোয়াটসঅ্যাপের সাথে হাত মিলিয়ে ই-কমার্স ব্যবসায় জিও, অর্ডার করুন এখনই

এই করোনার মধ্যেই এপ্রিল মাসে প্রায় ৪৪ হাজার কোটি টাকায় জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই ঘটনার পরেই মুকেশ আম্বানি তার ই-কমার্স ব্যবসা জিওমার্ট শুরু করে দিল। বাড়ি বসে একটা ফোনেই আপনার প্রয়োজন আপনার দোরগোড়ায় হাজির হবে এবারে। ভারতের প্রায় ৪০ কোটি নাগরিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার এই হোয়াটসঅ্যাপকে অস্ত্র করেই ই-কমার্স দুনিয়ায় আসলো জিও।

আপাতত মহারাষ্ট্রের নভি মুম্বাই ও কল্যাণ এলাকায় জিওমার্ট পরিষেবা শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে যাবে মুকেশ আম্বানির এই পরিষেবা। হোয়াটসঅ্যাপে জিওমার্ট থেকে কোন জিনিস ক্রয় করতে নিজের স্মার্টফোনে ৮৮৫০০০৮০০০ নম্বর সেভ করুন। এরপরের ধাপগুলি ফলো করলেই আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আপনার জিনিস।

কিভাবে অর্ডার করবেন জিওমার্টে দেখে নিন এক নজরে

● শুরুতে নিজের ফোনে জিওমার্টের হোয়াটসঅ্যাপ নম্বর ৮৮৫০০০৮০০০ সেভ করুন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠান।

● এরপর জিওমার্টের তরফ থেকে আপনার কাছে একটি লিঙ্ক পাঠানো হবে। সেখানে নিজের মোবাইল নম্বর, ঠিকানা ও নাম ফিল আপ করে আপনি অর্ডার দিতে পারবেন। জিও মার্টের পাঠানো লিঙ্ক ৩০ মিনিট বৈধ থাকবে। তাই লিঙ্ক পাওয়ার ৩০ মিনিটের মধ্যে অর্ডার শেষ করতে হবে আপনাকে।

● এর পরে উপলব্ধ সামগ্রীর তালিকা দেখতে পাবেন। পাশে থাকবে প্রত্যেকটা জিনিসের দাম।

● প্রয়োজনীয় জিনিস অর্ডার করলে সেই জিনিসের তালিকা নিকটবর্তী মুদি দোকানে পৌঁছে যাবে এবং কোন দোকানে অর্ডার গেল তা গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।

● এর পরে অর্ডার ডেলিভারির জন্য প্রস্তুত হলে আরও একটি মেসেজ পাবেন।

● দুই দিনের মধ্যে সেই দোকানে গিয়ে আপনাকে নিজের জিনিস সংগ্রহ করতে হবে। আপাতত হোম ডেলিভারির সুবিধা শুরু করেনি কোম্পানি।

আপাতত অনলাইন পেমেন্টের পরিবর্তে শুধুমাত্র নগদে কেনাকাটা করা যাবে এই প্রক্রিয়ায়।

আমাজন ও ফ্লিপকার্টকে টক্কর দিতে ই-কমার্স ব্যবসায় নামছে রিলায়েন্স জিও। এর ফলে স্থানীয় দোকান থেকেই অনলাইনে কেনাকাটা করার সুবিধা পাবেন গ্রাহকরা।

আরও অন্যান্য খবর