বিদেশি দামী স্মার্টফোনগুলিকে টক্কর দেওয়ার জন্য সস্তার দেশি স্মার্টফোন বাজারে এনেছিল মুকেশ আম্বানির কোম্পানি Jio। করোনা অতিমারির প্রভাব কিছুটা কম হতে Jio লঞ্চ করেছিল জিও ফোন নেক্সট নামের তাদের প্রথম ৪ জি ফোন। সেই ফোন ভারতের বাজারে সেভাবে সাড়া ফেলেনি। তবে এবার খুব তাড়াতাড়ি 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Jio।
কবে বাজারে আসছে JioPhone 5G স্মার্টফোন?
বিগত বেশ কয়েকদিন ধরে JioPhone 5G স্মার্টফোন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ফোনটি বেশ কম দামেই বাজারে আসবে। মাত্র ৫০০ টাকায় যেখানে Jio ফিচার ফোন দেয়, সেখানে তাদের স্মার্টফোনের দাম খুব একটা বেশি হবে না বলেই ধরে নেওয়া যেতে পারে। আসন্ন এই ৫ জি ফোনের অনেক ফিচারই ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এই ফোনটিই ভারতের সবচেয়ে কম বাজেটের ৫ জি ফোন হতে চলেছে। JioPhone ৫জি ফোনের একটি ছবি শেয়ার করেছেন একজন টুইটার ব্যবহারকারী। ডিভাইসটির ছবি শেয়ার করার পাশাপাশি ফোনটির লঞ্চের সময় ও দাম সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন।
কত দাম হতে পারে এই JioPhone 5G ফোনের?
মনে করা হচ্ছে, JioPhone 5G-এর দাম ১০,০০০ টাকার কম হবে। এটি ভারতে সবচেয়ে সস্তার ৫ জি ফোন হতে চলেছে। JioPhone ৫জি লঞ্চ করার সঙ্গে সঙ্গে অনেক মানুষের কাছেই এসে যাবে ৫ জি ফোন। যারা বাজেটের কারণে এখনও পর্যন্ত ৫জি স্মার্টফোন কিনতে পারেননি, তাদের জন্য JioPhone 5G ফোন একেবারে পারফেক্ট।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
অ্যান্ড্রয়েড সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী, JioPhone ৫জি ফোনে ১৬০০x৭২০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে থাকবে। ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এই ফোনে। ফোনটি থাকবে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি যা ১৮ ডব্লিউ চার্জিং সাপোর্ট করবে। এতে মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়াল সিম স্লট এবং n3, n5, n28, n40 এবং n78 ৫ জি ব্যান্ড সাপোর্ট করবে।
ক্যামেরা কেমন হবে এই ফোনের?
যতদূর জানা যাচ্ছে, এই ফোনে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে একটি ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। যে ছবিটি ফাঁস হয়েছে, তা দেখে মনে হচ্ছে, এই ফোনের সামনের দিকে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে আর ফোনের পিছনের প্যানেলে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। মাঝে একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি Jio লোগো দেওয়া রয়েছে। তবে এই সব তথ্যই কিন্তু ফাঁস হওয়া ছবির উপর ভিত্তি করে। অফিসিয়ালি এখনও কোনও কিছুই এখনও নিশ্চিত করা হয়নি।





