এবার ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় WhatsApp Pay, জেনে নিন ইনস্টল থেকে ব্যবহার পদ্ধতি

এবার ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় পা রাখতে চলেছে WhatsApp কি বিশ্বাস হলো না? ক্যাশলেশ হওয়ার দিন এসে গেছে করোনার আক্রমণ এড়াতে কন্টাক্ট লেশ থাকাটা খুবই দরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এখন সামাজিক দূরত্ব বিধির ওপর জোর দিচ্ছেনতাই জোর দেওয়া হয়েছে ডিজিটাল পেমেন্টের ওপরও সেই ডিজিটাল পেমেন্টের সুবিধা নিয়ে এল WhatsApp Pay

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে WhatsApp Pay কাজ করে। WhatsApp Payments শুধুমাত্র Peer to Peer পেমেন্টের ওপর জোর দেয়। এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি দেশের কয়েকটি ব্যাঙ্ক যেমন ICICI, HDFC, Axis এবং State Bank of India- সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আপাতত

তাহলে জেনে নেওয়া যাক কিভাবে WhatsApp Payments নিজের ফোনে সেট আপ করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন। পাশাপাশি জানুন, কী ভাবে নিজের পরিচিতদের টাকা পাঠাবেন। এছাড়াও রয়েছে WhatsApp UPI code স্ক্যান করে মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ

WhatsApp Pay সেট আপ করার পদ্ধতি

প্রথমে WhatsApp খুলে ওপরে ডানদিকের কোণে তিনটি ডট ট্যাপ করুন।
তারপর ‘Payments’ অপশন ট্যাপ করুন।
এবার ‘Add payment method’ অপশন ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে সাপোর্টেড ডিভাইসের একটি লিস্ট দেখাবে।
এরপর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তা নির্বাচন করুন (সেই অ্যাকাউন্টের সঙ্গে যেন আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকে)
আপনার ফোন থেকে একটি ভেরিফিকেশন মেসেজ পাঠানোর জন্য ‘Verify via SMS’ বোতামটিতে ট্যাপ করুন।
এরপর ভেরিফাইয়ের কাজ সম্পন্ন হলে মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে। এই অ্যাপের সাহায্যে যে অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি টাকার লেনদেন করবেন, তা নির্বাচন করে Done ট্যাপ করুন

এবার আসা যাক WhatsApp Payments-এর সাহায্যে অন্যকে টাকা পাঠানোর পদ্ধতি। এক্ষেত্রে আপনি দুভাবে টাকা পাঠাতে পারেন

প্রথমত,

যাঁকে টাকা পাঠাতে চান তাঁর চ্যাট ওপেন করে অ্যাটাচমেন্টে ক্লিক করলে সেখানে ‘Payment’ এর অপশন দেখাবে। সেখানে ক্লিক করুন।
যাকে টাকা পাঠাচ্ছেন তাঁর যদি WhatsApp Payments সেট আপ করা থাকে, তা হলে আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন, যেখানে টাকা পাঠানো বা টাকা ধার নেওয়ার কথা উল্লেখ থাকবে।
এবার কত টাকা সেটা এন্টার করুন, চাইলে নোটও লিখতে পারেন। এরপর next ট্যাপ করে এগিয়ে যান।
সেখানে একটি স্ক্রিন খুলবে যেখানে আপনার UPI পিন দিতে বলা হবে। (UPI পিন নাথাকলে, আপনাকে তা বানানোর জন্য গাইডও করা হবে।)
● UPI পিন দিন। আপনি যদি সেই ব্যক্তির থেকে ধার চান তবে request ট্যাপ করুন এবং request গ্রহণ নাহওয়া পর্যন্ত অপেক্ষা করুন

দ্বিতীয়ত,

●WhatsApp-এর মূল পেজের ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন। সেখানে পেমেন্টস অপশনে যান।
আপনার নামের পাশের QR কোড দেখতে পাবেন সেখানে ট্যাপ করুন। একটি আপনার QR কোড দেখাবে, যার সাহায্যে কেউ আপনাকে টাকা পাঠাতে পারবে।
ডিসপ্লের একদম নীচে ডানদিকে নিউ পেমেন্ট অপশনে যান তারপর কন্ট্যাক্ট সিলেক্ট করুন বা Send to a UPI ID বা Scan QR code অপশন ট্যাপ করুন। এর পর প্রথম প্রক্রিয়ার মতোই বাকিটা পুরো করে দিন

RELATED Articles

Leave a Comment