SUV-এর বাজারে একে অপরকে এখন টক্কর দিচ্ছে নানান সংস্থা। সমরতি মাহিন্দ্রার থারকে টক্কর দিতে বাজারে এসেছে Maruti Suzuki Jimny। এবার পুজোর মধ্যেই মিলল দারুণ খবর। এই SUV-তে মিলছে দারুণ ছাড়। এই গাড়িতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থা।
কত টাকা দাম এই গাড়ির?
মারুতি সুজুকি জিমনির Zeta MT (ম্যানুয়াল) ও Zeta AT (অটোমেটিক) গাড়ির দাম – ১২.৭৪ লক্ষ টাকা ও ১৩.৯৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জানা গিয়েছে, এই গাড়ির উপর ৫০,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ও ৫০,০০০ টাকা এক্সচেঞ্জ অথবা লয়ালটি মিলবে বোনাস হিসাবে। এই গাড়ির ম্যানুয়াল ভেরিয়েন্ট এবং অটোমেটিক দুটিতেই এই দারুণ ছাড় দিচ্ছে সংস্থা। মারুতি সুজুকি জিমনি Zeta মডেলে ১ লক্ষ টাকা ছাড় দিচ্ছে।
কবে অবধি পাওয়া যাবে এই ছাড়?
জানা গিয়েছে, মারুতি সুজুকি এই ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
মারুতি জিমনির ইঞ্জিন ও মাইলেজ
- মারুতি জিমনিতে রয়েছে ১.৫ লিটার K সিরিজ পেট্রল ইঞ্জিন।
- এই ইঞ্জিন সর্বোচ্চ ১০৩ হর্সপাওয়ার শক্তি এবং ১৩৪ এনএম টর্ক তৈরি করতে পারে।
- এই গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ও ৪ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।
- ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত গাড়ির মডেলের মাইলেজ প্রতি লিটারে ১৬.৯৪ কিলোমিটার।
- অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত গাড়ির মডেলের মাইলেজ প্রতি লিটারে ১৬.৩৯ কিলোমিটার।
- মারুতি জিমনি হুইল ড্রাইভের (4WD) সঙ্গে মিলছে।






