ভারতের বাজারে Motorola-র ফোনের যে চাহিদা রয়েছে, তা আর আলাদা করে বলার কোনও প্রয়োজন পড়ে না। গত বছর কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছিল Moto G13। এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সিরিজের পরবর্তী ফোন অর্থাৎ Moto G14। লঞ্চের আগে ফ্লিপকার্টেঢ় ল্যান্ডিং পেজ থেকে জানা গেল এই ফোনের দাম ও ফিচার্স সম্পর্কে।
কবে লঞ্চ হবে Moto G14?
জানা যাচ্ছে, Moto G14 ফোনটিও বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট লিস্টিং সূত্রে খবে, আগামী ১লা আগস্ট ভারতে লঞ্চ করা হবে এই স্মার্টফোন। সেই দিনই দুপুর ১২টা থেকে ফোনের প্রি-অর্ডার অর্থাৎ বুকিং শুরু হবে।
কী কী ফিচার্স থাকছে এই ফোনে?
- Moto G14 ফোনটিতে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে।
- পারফরম্যান্সের দিক থেকে Unisoc T616 প্রসেসরের সাহায্যে এই ফোন চালিত হবে, যা ৪ জিবি র্যাম ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে পেয়ার করা থাকছে।
- এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসাবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩।
- অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি দেওয়া হচ্ছে, যা ২০ ডব্লিউ চার্জিং সাপোর্ট করে।
- ডুয়াল ৪জি সিম কানেকশন নিয়েই বাজারে আসছে এই স্মার্টফোন।
- এই ফোনে নিরাপত্তার জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রেকগনিশন।
- এই ফোনে থাকছে গ্লসি ব্যাক প্যানেল, একটি এলইডি ফ্ল্যাশ সহযোগে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে।
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলবে এই ফোনে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ থাকছে।
- গ্রাহকরা নীল ও ধূসর, এই দুই রঙে ফোনটি কিনতে পারবেন।
কত দাম হতে পারে এই স্মার্টফোনের?
মনে করা হচ্ছে, ১৫,০০০ টাকার মধ্যেই বাজারে আসতে পারে এই স্মার্টফোন। ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে এই স্মার্টফোনটি দেখা গিয়েছে যা থেকে জানা গিয়েছে ১লা আগস্ট থেকেই প্রি-বুকিং শুরু হবে এও ফোনের।





