সরকারি চাকরির স্বপ্ন দেখেন তো অনেকেই কিন্তু পূরণ হয় আর ক’জনের! তবে এবার সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর আনল রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফে নিয়োগ করা হচ্ছে কর্মী। এই প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ওই সংস্থার তরফে। অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
কোন পদে চলছে নিয়োগ?
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবিএপি ডেভেলপার এবং স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে সংস্থার কলকাতার সদর দফতরের আইটি বিভাগ। গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৯ অগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।
যোগ্যতা
আইটি-র অভিজ্ঞ পেশাদাররাই আবেদন জানাতে পারবেন। এবিএপি ডেভেলপার পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্সে স্নাতক কিংবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেগনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতক অথবা এমসিএ পাশ করতে হবে। এছাড়াও রয়েছে অন্যান্য যোগ্যতার মাপকাঠি। সেক্ষেত্রে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
বয়সসীমা
দুটি পদের জন্যই প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
মেয়াদ
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থা। সেক্ষেত্রে প্রাথমিকভাবে দুই বছরের জন্য পদগুলিতে নিয়োগ করা হলেও আগামী দিনে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়তে পারে।
নির্বাচন প্রক্রিয়া
ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। তবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় তাহলে ইন্টারভিউয়ের আগে লিখিত পরীক্ষারও আয়োজন করা হতে পারে।
বেতন
দুটি পদেই নিযুক্তরা মাসিক বেতন পাবেন ৯৭ হাজার টাকা। সঙ্গে রয়েছে অন্যান্য সুযোগসুবিধাও।
কীভাবে আবেদন করবেন
আবেদনকারীদের প্রথমে কোম্পানির ওয়েবসাইট http://www.wbsetcl.in-থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা পাঠাতে হবে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এ)-কে উদ্দেশ্য করে ডাব্লুবিএসইটিসিএল, বিদ্যুৎ ভবন, ৯ম তল, ডি ব্লক, সল্টলেক, কলকাতা ৭০০০৯১-এই ঠিকানায়। আবেদন জানানোর শেষ তারিখ ৯ আগস্ট বিকেল ৫ টার মধ্যে।





