প্রথমে ফেসবুক আর এখন নামী মার্কিন সংস্থার সঙ্গে চুক্তিপত্রে আবদ্ধ হল জিও।

মার্ক জুকেরবার্গের সংস্থা ফেসবুকের পর এবার মুকেশ আম্বানির রিলায়্যান্স জিও-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে নামী মার্কিন সংস্থা সিলভার লেক। ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জিও-এর ১.১৫ শতাংশ অংশীদার হচ্ছে এই মার্কিন সংস্থা। রিলায়্যান্স সূত্রে সোমবার এমন খবরই মিলেছে। এই ৫ হাজার ৬৫৬ কোটি টাকার সুবাদে রিলায়েন্সের ব্যাবসায়িক মোট মূল্য গিয়ে দাঁড়াল ৪.৯০ লক্ষ কোটি টাকায়। কয়েকদিন আগে ৪৩ হজার ৫৭৪ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জিয়োর প্রায় ১০ শতাংশের অংশীদারিত্ব নিয়েছে ফেসবুক। মার্ক জুকারবার্গ এই বিনিয়োগের মাধ্যমে জিওর ডিজিটাল পরিষেবা অর্থাৎ জিও নিউজ, জিও মুভিজ এই পরিষেবাগুলির অংশ হয়েছেন। এক কথায় বললে জিয়ো ইনফোকম অনেকটাই মার্ক জুকারবার্গের ফেসবুকের সঙ্গে মিলে কাজ করতে সক্ষম হয়েছে। ফের এক মার্কিন সংস্থাকে নিজেদের সংস্থার অংশ করলো জিও।

সিলভার লেকের সঙ্গে ব্যাবসা করতে পেরে খুশি জিও-এর প্রধান মুকেশ অম্বানি। তিনি বলেছেন, “সিলভার লেকের মতো একটি সংস্থাকে অভ্যর্থনা জানাতে পেরে আমি খুব খুশি। এর আগে এই সংস্থা বহু বড় বড় প্রযুক্তি সংস্থায় বিনিয়োগ করেছে। সিলভার লেকের দরুন ভারতীয়রা নিশ্চই উপকৃত হবেন।” সিলভার লেকের তরফেও জিও-এর ভূয়সী প্রশংসা করে ইগন ডুরবান জানিয়েছেন, এই মুহুর্তে জিও হলো বিশ্বের অন্যতম বড় সংস্থা, তাই জিও-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা গর্বিত অনুভব করছেন।

এর আগে আলিবাবা, ডেল, টুইটারের মতো বড় বড় সংস্থায় বিনিয়োগ করেছে সিলভার লেক। সেক্ষেত্রে জিও-এর সঙ্গে গাঁটছড়া বাঁধায় জিও-এর আমূল পরিবর্তন আসতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

আরও অন্যান্য খবর