দেশ এখন করোনা ভাইরাসের জেরে নাজেহাল হয়ে পড়েছে। দেশে সংক্রমনের হার হু হু করে বেড়েই চলেছে। তার মধ্যে লকডাউনের জেরে মানুষের পকেটেও টান পড়ছে। এর মধ্যে নতুনভাবে সবার সামনে ধরা দিচ্ছে করোনা। এক শরীর থেকে অন্য শরীরে ঘুরতে ঘুরতে এবার সে আরো শক্তিশালী হচ্ছে এবং নতুন নতুন ছদ্মবেশ ধারণ করছে।
এবার করোনা সংক্রমনের নতুন উপস্বর্গ ধরা পড়ল। এতদিন করোনাভাইরাসের উপস্বর্গ হিসেবে ছিল ইনফ্লুয়েঞ্জা এবং হার্ট অ্যাটাক। কিন্তু এবার গ্যাস্ট্রিকের সমস্যার ছদ্মবেশে হাজির করোনাভাইরাস! একে বিশেষজ্ঞরা ‘গ্যাস্ট্রো-করোনাভাইরাস’ বলেছেন। এই গ্যাস্ট্রো-করোনাভাইরাসের উপসর্গগুলি সম্পর্কে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক-
গ্যাস্ট্রো-করোনাভাইরাস শুনেই প্রথমেই মাথায় আসে গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, পেটের সমস্যা। যেমন হঠাৎ থেকে থেকেই পেটে ব্যথা, পেট কামড়ানো বা মোচড় দেওয়া বা ডায়েরিয়ার মতো সমস্যা এই গ্যাস্ট্রো-করোনাভাইরাসের অন্যতম উপসর্গ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেটে ব্যথা, পেট কামড়ানো বা মোচড় দেওয়া, সাথে পেট শক্ত হয়ে থাকা সঙ্গে জ্বর এগুলি সবই হল গ্যাস্ট্রো করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ। এরপর দু’-তিন দিন ধরে পেটে ব্যথা, পেট খারাপের সঙ্গে সঙ্গে জ্বর, কাশির মতো সমস্যাও যদি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গ্যাস্ট্রো-ভাইরাসকে এর উপসর্গগুলির জন্য অনেকে নোরোভাইরাসও বলা হচ্ছে।





