এই ছোট্ট কাজটি করেন নি? এই মাসেই বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, সাফ জানিয়ে দিল সংস্থা

বর্তমান যুগে তো হোয়াটসঅ্যাপ আমাদের নিত্য জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। নানান মেসেজিং অ্যাপের মধ্যে এটিই সবথেকে জনপ্রিয়। এখন বলতে গেলে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে জুড়ে থাকি। কিন্তু এবার জানা গেল, পুজোর পরই বন্ধ হয়ে যেতে চলেছে এই অ্যাপ।

এমন এক খবরে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এক আশঙ্কা তৈরি হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, অক্টোবর মাসের শেষের দিক থেকেই বেশ কিছু ফোনে আর চলবে না এই মেসেজিং অ্যাপ। সেই সময় নির্দিষ্ট ফোন ব্যবহারকারীদের এখন থেকেই সতর্ক করছে সংস্থা।

কেন কিছু ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ৪.১ ভার্সন তার পুরনো অপারেটিং সিস্টেমে যেসব ফোন চলে, সেই সমস্ত ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে অনেক সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য, ছবি ও ফাইলের আদান-প্রদান হয়। ফোনের অপারেটিং সিস্টেম যদি পুরনো হয়, তাহলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সিকিউরিটি আপডেটগুলো সেখানে সাপোর্ট করে না।

শুধুমাত্র সিকিউরিটি আপডেট নয়, পুরনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের যে নতুন নতুন ফিচার্সগুলোও ব্যবহারকারীরা। এই কারণেই উক্ত অপারেটিং সিস্টেমে এই মেসেজিং অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

কোন কোন ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ?

  • Samsung Galaxy S2
  • HTC One
  • Sony Xperia Z
  • LG Optimus G Pro
  • HTC Sensation
  • Samsung Galaxy S
  • HTC Desire HD
  • Motorola Xoom
  • Samsung Galaxy Tab 10.1
  • Nexus 7
  • Grand S Flex ZTE
  • Grand X Quad V987 ZTE
  • Motorola Droid Razr
  • Asus Eee Pad Transformer
  • Acer Iconia Tab A5003
  • HTC Sensation
  • Sony Ericsson Xperia Arc3

আপনার ফোনে কোন অপারেটিং সিস্টেম কীভাবে বুঝবেন? তারপরেও বা কী করবেন?

  • ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হলে, প্রথমেই ফোনের সেটিংসে গিয়ে ‘About’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে থাকবে ‘Software Information’ ট্যাব।
  • এই ট্যাবে ক্লিক করলে ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা যাবে।
  • ফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যদি ৪.১ বা তার থেকে পুরনো হয়, তাহলে হোয়াটসঅ্যাপ টিকিয়ে রাখতে অবশ্যই ফোন আপগ্রেড করতে হবে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles