কার্তিক পুজোর দিনই সূর্যদেবের রাশি পরিবর্তন, কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে ৪ রাশির, নানা উৎস থেকে আসবে টাকা

সূর্যের গতির উপর নির্ভর করে কার্তিক পুজো।  কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো হয়। আগামী ১৬ নভেম্বর রাশি পরিবর্তন করছে সূর্য। এদিন তুলা রাশিতে থেকে বেরিয়ে সূর্য যাবে বৃশ্চিক রাশিতে। আর কার্তিক পুজোও রয়েছে সেই সময়ই।

পঞ্জিকা মতে এই বছর কার্তিক পুজো পড়েছে ৩০ কার্তিক, বৃহস্পতিবার অর্থাৎ ১৭ নভেম্বর। এর ঠিক আগের দিনই রাশি বদল করছে সূর্য। সূর্য রাশি পরিবর্তনের করেই বুধের সঙ্গে মিলনে বুধাদিত্য রাজযোগ গঠন করছে। ট্রানজিটের সময় সূর্য ও বৃহস্পতির মধ্যে সমাসপ্তক যোগও তৈরি হচ্ছে। আবার এই সময় ভেশি যোগও  পড়েছে। ফলে নানান দুর্লভ যোগের সমাপতন ঘটছে একসঙ্গে।  এর জেরে একাধিক রাশির জাতক-জাতিকারা বেশ সমৃদ্ধ হবেন এই সময়।

সেই রাশিগুলি কী কী জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

সূর্যের অবস্থানের প্রভাবে সব ক্ষেত্রেই উন্নতি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরি ও ব্যবসায় পরিস্থিতি অনুকূল থাকবে। সরকারি চাকরি পেতে পারেন এরা এই সময়। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। আত্মীয়দের কাছ থেকে উপকার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

কর্কট রাশি

সূর্যের গমন আর্থিকভাবে শক্তিশালী করবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে সফল হবেন এরা। ধারের দেওয়া টাকা ফেরত পাবেন এরা। এই সময় নতুন চাকরি পেতে পারেন। বিনিয়োগের দিক থেকেও এই সময়টা বেশ ভালো এই রাশির জাতক-জাতিকাদের জন্য।

মকর রাশি

কর্মক্ষেত্রের চাপ সামলাতে পরিবারের সহযোগিতা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় উন্নতি ও পদোন্নতি হবে এদের। কোনও প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। 

কুম্ভ রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকারা নতুন গাড়ি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। সাফল্য পাবেন এরা সবক্ষেত্রে।  সরকারি চাকরি খোঁজার জন্য এটি খুবই ভালো সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর