মতুয়াগড় পুনরুদ্ধার তৃণমূলের, খাটল না বিজেপির CAA ডোজ, ব্যাপক ব্যবধানে বিজেপিকে হারিয়ে বাগদায় জয়ী ঠাকুরবাড়ির মধুপর্না

Madhuparna Thakur Won From Bagda: রাজনীতির ময়দানে আনকোরাই বলা যায় তাঁকে। প্রথমবার নেমেছিলেন ভোট যুদ্ধের ময়দানে। আর প্রথমবারেই কেল্লাফতে। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার বিজেপি প্রার্থীকে হারিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হলেন ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্না ঠাকুর (Madhuparna Thakur Won From Bagda)

বাগদা মানেই মতুয়াগড়। এতদিন পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে আধিপত্য ছিল বিজেপির। একুশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। তবে পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। চব্বিশের লোকসভা ভোটে দাঁড়াতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে বাগদা বিধানসভা কেন্দ্র বিধায়কহীন হয়ে পড়ায় সেই কেন্দ্রে হয় উপনির্বাচন।

লোকসভা নির্বাচনেও যদিও এই বাগদা থেকে বিজেপি এগিয়ে ছিল। কিন্তু এবার উপনির্বাচনের ফলাফল গেল উল্টে। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুরকে। তিনিই এবার ৩৩ হাজার ভোটে হারালেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে (Madhuparna Thakur Won From Bagda)। মধুপর্না হবেন বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক।   

বাগদা থেকে তৃণমূল প্রার্থী জয়ী হতেই তৃণমূল কর্মী-সমর্থকরা মেতেছেন সবুজ আবির খেলায়। জয়ী হয়ে বেশ খুশি মধুপর্না নিজেও (Madhuparna Thakur Won From Bagda)। এই জয় নিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী এদিন বলেন, “মানুষ এটা বুঝেছে যে, আমরা অন্যায় দুর্নীতির পক্ষে নই। তাই মানুষ আমাদের বেছে নিয়েছে। মানুষের কাছে গোটা চিত্রটা স্পষ্ট”।

মাত্র একমাস আগেও এই এলাকা থেকে তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল। সেই সম্পর্কে বিধায়ক বলেন, “কিছু সমস্যা তো ছিলই। অস্বীকার করার কিছু নেই। তবে আমরা সেটাতে কাটিয়ে উঠেছি। মানুষ আমাদের পাশে রয়েছে” (Madhuparna Thakur Won From Bagda)

আরও অন্যান্য খবর