ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে,পরে সংসারের হাল ধরতে থিয়েটারে নামেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। যোগ দিয়েছিলেন চাকরিতেও। পরে তিনি সিনেমাতে সুযোগ পেয়ে হয়ে ওঠেন বাংলার খলনায়ক। বরাবর খলনায়কের চরিত্রে অভিনয় করলেও কমেডি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। বহুবার একই ছবিতে খল ও কমেডি দুই চরিত্রই ফুটিয়ে তুলেছেন।
রজতাভ দত্তের (Rajatabha Dutta) ছোটবেলা
১১ই আগস্ট ১৯৬৭ সালে বাংলাদেশের যশোর জেলার এক মধ্যবিত্ত পরিবারের জন্ম হয় রজতাভ দত্তের (Rajatabha Dutta)। তার জন্মের পর তার পরিবার কলকাতায় চলে আসে। কলকাতায় বালিগঞ্জ গভমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর গোয়েঙ্কা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর, নেতাজি নগর কলেজ থেকে স্নাতক হন। স্কুল জীবন থেকে তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন না। তবে গান শিখতেন মন দিয়ে। দারুন তার গানের গলা অনেক বাংলা ছবিতে তিনি গান গেয়েছেন। ক্লাস নাইনে পড়াকালীন বাবা সুবোধ কুমার দত্তকে হারিয়ে ফেলেন তিনি। সেই সময় দুই ছেলের হাল ধরতে হয়েছিল রজতাভের মা বেলা দেবীকে। রজতাভর (Rajatabha Dutta) দাদা ছিলেন বছর পাঁচেকের বড়। চাকরি করতে বাইরে চলে যান।
রজতাভ দত্তের (Rajatabha Dutta) থিয়েটারে যোগ
দাদা চাকরি করতে সরে যাওয়ার পর একা হয়ে পড়েন রজতাভ অর্থাৎ রনিদা। একাকীত্ব কাটাতে বন্ধুদের দল বাড়তে থাকে, ঘুরে ফিরে, আড্ডা দিয়ে সময় কেটে যেত। কিছুদিন রাজনীতিও করেছেন। সে সময় কিন্তু স্নাতক পাসের পর জীবন বদলাতে থাকে। গ্রুপ থিয়েটারে যোগ দেন তিনি (Rajatabha Dutta)। এরপর ১৯৮৭ সাল থেকে পুরোপুরি থিয়েটার করতে থাকেন। শুরুতে তিনি অন্তর্মুখী গ্রুপের হয়ে নাটক করলেও একে একে তিনি কাজ করতে থাকেন স্বপ্নসন্ধানী, গান্ধার সংস্কৃতির মত নাট্যদলে। কিন্তু থিয়েটার করে পেট চালানো যায় না, তাই ৯০ সাল থেকে সেলস ডিপার্টমেন্টে একাউন্টেন্ট হয়ে চাকরি করতে থাকেন।
রজতাভ দত্তের (Rajatabha Dutta) সিনেমাতে কাজের সুযোগ
সেসময় দুদিকই সামলাচ্ছেন। ৯৩ সালে চাকরি ছেড়ে দেন। এরপরে থিয়েটারে ডুবে যান নিজে। ১৯৯১ সালে প্রথমবার পেয়েছিলেন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। নীতিশ রায় পরিচালিত এক পশলা বৃষ্টি ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখেন রজতাভ (Rajatabha Dutta)। এরপর স্বপ্ন সন্ধানী নাট্যদলে তার অভিনয় মুগ্ধ করে তপন সিনহাকে। তখন তপন সিনহা তার ছবি হুইলচেয়ার ছবিতে অভিনয়ের সুযোগ দেন রজতাভ দত্তকে (Rajatabha Dutta)।
অজানা শত্রুসহ ছোটখাটো চরিত্রে বহু ছবিতে অভিনয় করেছেন। এরপর আজব গাঁয়ের আজব কথা, পারোমিতার একদিন, বারুদ, যুদ্ধ, এমেলে ফাটাকেষ্ট, ঘাতক, অভিমন্যু, তুলকালাম ইত্যাদি ছবিগুলি রজতাভ দত্তকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। খলনায়ক হিসেবে প্রতিটি ছবিতে বাজিমাত করতে থাকেন তিনি (Rajatabha Dutta)। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন হিন্দি ছবিতেও। চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিক, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। আজও তিনি কাজ করছেন।
রজতাভ দত্তের (Rajatabha Dutta) ব্যক্তিগত জীবন
১৯৯১ সালে রজতাভ দত্ত (Rajatabha Dutta) ভালোবেসে বিয়ে করেন সোমা দত্তকে। একপ্রকার পালিয়ে গিয়েই বিয়ে করেছিলেন তারা। সেসময় রজতাভ চাকরিতে ঢুকেছেন অল্পসল্প কাজ করছেন। রজতাভর কেরিয়ার অনিশ্চিত। অন্যদিকে সোমা দেবী জমিদার পরিবারের মেয়ে। তাদের সম্পর্ক পরিবার মানতে চায়নি তাই বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেন তারা। রজতাভ দত্ত (Rajatabha Dutta) ও সোমা দেবীর একমাত্র কন্যা রয়েছে। বর্তমানে স্ত্রী কন্যাকে নিয়ে সুখের সংসার রজতাভ দত্তের। সল্টলেকে নিজের বাড়ি বেলাভূমি এখন তাদের বাসস্থান।






