টলিপাড়ার এক পরিচিত তারকা দম্পতিকে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তাঁদের জীবনে নাকি আবারও আসতে চলেছে সুখবর। তবে বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না তাঁরা। ঘনিষ্ঠ মহলে এই খবর ছড়ালেও বাইরে বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন অভিনেতা এবং অভিনেত্রী দু’জনেই।
আমাদের সমাজে এখনও অনেকেই মনে করেন, ভালো খবর বেশি ছড়ালে ‘নজর’ লাগতে পারে। সেই ভাবনা থেকেই নাকি এই তারকা জুটিও নিজেদের ব্যক্তিগত মুহূর্তকে আড়ালে রাখছেন। পরিবারের প্রবীণদের পরামর্শ মেনে তাঁরা আপাতত প্রকাশ্যে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।
এই জুটিকে নিয়ে টলিপাড়ায় সব সময়ই কৌতূহল থাকে। তাঁদের বিয়ে যেমন আলোচনায় ছিল, তেমনই প্রথম সন্তানের সময়েও বেশ চর্চা হয়েছিল। কিন্তু সেই সময়েও তাঁরা অনেকদিন পর্যন্ত খবরটি গোপন রেখেছিলেন। এমনকি অভিনেত্রীকে দেখেও প্রথমে কেউ বুঝতে পারেননি তাঁর মাতৃত্বের কথা।
পরে অবশ্য তাঁরা নিজেরাই জানান, কেন এত বড় খবর লুকিয়ে রেখেছিলেন। তাঁদের মতে, ব্যক্তিগত আনন্দকে কিছুটা সময় নিজেদের মধ্যে রাখতেই চেয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই নাকি এবারও একই পথ অনুসরণ করছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুনঃ “স্ট্রংরুমে শোকসভা করছে তৃণমূল, ওরা বুঝে গেছে হারছে”, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি! তাহলে কি সত্যিই ভোটের ফলের আগেই পরাজয় মেনে নিয়েছে মমতা সরকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও বড় রাজনৈতিক হিসাব?
অন্দরের খবর, নতুন সদস্য পৃথিবীতে আসার পরেই তাঁরা আনুষ্ঠানিকভাবে সকলকে জানাবেন। ততদিন পর্যন্ত নীরব থাকাই তাঁদের পরিকল্পনা। ফলে এখনই কিছু নিশ্চিত না হলেও, টলিপাড়ায় এই জুটিকে ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে।






