বেলুড়ে ভোট দিতে এসে আক্রান্ত বিজেপি সমর্থক এবং তাঁর পরিবার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই মিলেছে উত্তেজনা অশান্তির খবর৷ এবারে উত্তেজনা ছড়ালো বেলুড়েও।

উত্তেজনা ছড়ায় বিজেপি – তৃণমূল সংঘাতকে কেন্দ্র করে৷ বিজেপি সমর্থক বেলুড়ে ভোট দিতে গেলে তাকে এবং তাঁর পরিবারকে হেনস্তা করেন স্থানীয় তৃণমূল নেতা এবং তৃণমূল কর্মীরা৷ এই নিয়ে বচসা বাঁধলে হাতহাতিও হয় দু-পক্ষের মধ্যে৷

 

বিজেপি-র তরফ হতে অভিযোগ জানানো হয় যে, আজ সকালে বেলুড়ে ভোট দিতে যান স্থানীয় বিজেপি সমর্থক রাজা দাস এবং তাঁর পরিবারের সদস্যরা। সেসময় হঠাৎ-ই তাদের ভোট দানে বাঁধা দেন স্থানীয় তৃণমূল নেতা পল্টু বণিক এবং তাঁর অনুগামীরা। সেসময় দু-পক্ষের মধ্যে বচসা বাঁধলে বিজেপি সমর্থক এবং তাঁর পরিবারকে সেই তৃণমূল কর্মীরা মারধর করেন বলে জানানো হয়েছে। এরপরই উত্তেজনা ছড়ায় সেই এলাকায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment