এবারে গোটা এক জেলা পরিষদই আসতে চলেছে বিজেপির দখলে।

লোকসভা নির্বাচনে শাসক দলকে কড়া টক্কর দিয়েছে গেরুয়া শিবির। এরপরই শাসক দল থেকে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পরে যায়। নির্বাচনের আগেও যেমন অনেক তৃণমূল নেতারা যোগ দেন বিজেপিতে তেমনি নির্বাচন শেষ হয়ে গেলেও এখনও চলছে সেই যোগদান পর্ব। ইতিমধ্যেই বিজেপির হাতে চলে এসেছে বেশ কিছু পুরসভা৷ এবারে গোটা জেলা পরিষদই আসতে চলেছে বিজেপির পকেটে৷

 

এবারে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ আসতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৪ জন সদস্যের মধ্যে ১৪ জনই গেরুয়া শিবিরে যোগ দিতে পৌঁছে গিয়েছেন দিল্লিতে৷ আগামী সোমবার তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর৷ যার ফলে আস্ত একটি জেলা পরিষদই এসে যাবে বিজেপির দখলে।

এছাড়াও গেরুয়া শিবিরে যোগ দিতে তাদের সঙ্গে দিল্লি পৌঁছেছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। বালুরঘাটে তৃণমূলের পরাজয়ের পর বিপ্লব মিত্রকে সরিয়ে অর্পিতা ঘোষকে সভাপতি পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিপ্লব মিত্র বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর।

আরও অন্যান্য খবর