কাটমানি ইস্যুতে উত্তাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ৷

মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলার পরই সেই বিষয়টিকে ইতিমধ্যেই হাতিয়ার করেছে বিজেপি। অপরদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষেরা ভীড় জমাচ্ছেন বিভিন্ন কাটমানি নেওয়া নেতাদের বাড়ির সামনে। বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই প্রায় একই চিত্র। এবারে কাটমানি ফেরত দেওয়ার দাবীতে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলার তুফানগঞ্জ।

 

আজ সকাল থেকেই কাটমানি ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে তুফনগঞ্জ৷ আজ বাজারে তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটিগাছ গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান শচীন বর্মনকে বাজারে দেখে পেয়ে তাকে ঘেরাও করেন কিছু বিজেপি কর্মী৷ এরপর সাধারণ মানুষও সেখানে জমা হলে পঞ্চায়েতের প্রধানকে ঘিরে চলে বিক্ষোভ। সেখানকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ যে, বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তিনি সাধারণ মানুষদের নিকট হতে কাটমানি নিয়েছেন অথচ কোনো সুবিধা পাইয়ে দেননি। তাই কাটমানি ফেরত চান তারা।

শুধু তুফানগঞ্জই নয়,এই একই বিষয়ে উত্তপ্ত হয়ে ওঠে চুঁচুড়াও। আজ বিজেপি কর্মীরা ঘেরাও করেন চুঁচুড়ার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিল মালাকারের বাড়ি। সেখানে বিক্ষোভ দেখান তারা। বিজেপি কর্মীদের অভিযোগ যে, বিভিন্ন প্রধানমন্ত্রী প্রকল্পের নাম করে এই তৃণমূল কাউন্সিলর সাধারণ মানুষদের নিকট থেকে কাটমানি নিয়েছেন অথচ কাজের কাজ কিছুই হয়নি।

RELATED Articles

Leave a Comment