গুলি বিদ্ধ দুই বিজেপি কর্মী৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আজ রাজ্যের পাঁচ জেলার ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব৷ তার পূর্বেই কাল রাতে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুরের কাঁর্থি লোকসভা কেন্দ্র৷

 

গতকাল রাতে ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায় হঠাৎই গুলি বিদ্ধ হন দুই বিজেপি কর্মী। জানা যায় যে সেই বিজেপি কর্মীরা সেখানকার বুথ পাহাড়া দেওয়ার সময়ই বাইক নিয়ে সেই স্থানে প্রবেশ করে কিছু দুষ্কৃতি। প্রবেশ করেই তারা চালাতে থাকে এলোপাথাড়ি গুলি, সেই গুলি বিদ্ধ হয়েই আহত হন দুই জন বিজেপি কর্মী৷

Pubg Mobile Trigger

আশঙ্কাজনক অবস্থায় তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ বিজেপি-এর তরফে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করা হলেও, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷

RELATED Articles

Leave a Comment