এনআরএস কান্ডে গোটা রাজ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তোলপার হওয়ার পর শেষ অবধি সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজেদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে ডাক্তারদের নিরাপত্তার জন্য একাধিক দাবী পেশ করা হয় মুখ্যমন্ত্রীর নিকট৷ অবশেষে সেই প্রায় সমস্ত দাবী মেনে নিয়ে আজ থেকে চালু হলো চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের হেল্প লাইন। যার নন্বর 18003458246।





