‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় এক বিজেপি কর্মীকে মারধর করে তাকে গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে৷ মৃতের নাম স্বদেশ মান্না। বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে যে, স্বদেশ মান্না তাদের কর্মী৷ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তারই দুই দাদা এবং পাড়ার অপর আরেকজন ব্যক্তি। তারা তিনজনই তৃণমূলের কর্মী বলে অভিযোগ। জানানো হয় যে, সেই ব্যক্তিকে প্রথমে বেধরক পিটিয়ে সেই ব্যক্তির বাড়ির উঠোনে ফেলে রেখে যান সেই ব্যক্তি। তবে সেসময় আবারও আক্রান্ত ব্যক্তি ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷
এরপরই আর স্বদেশ মান্না নামে সেই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিলনা বলে জানানো হয়েছে সেই ব্যক্তির পরিবার সূত্রে৷ গতকাল সকাল ১০ টা নাগাদ তার মৃত দেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় মেলে৷ অভিযোগ যে, ‘জয় শ্রী রাম’ বলাতেই সেই ব্যক্তিকে এভাবে বেধরক মারধর করে গাছে ঝুলিয়ে দিয়েছেন ওই তিন তৃণমূল কর্মীরা৷ যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, সেই মৃত ব্যক্তি তৃণমূলেরই কর্মী৷ দীর্ঘ সময় ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন৷ সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি৷
“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!