দক্ষিণে বৃষ্টির ঘাটতির মধ্যেই উত্তরে আশঙ্কা বন্যার।

এখনও তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী৷ এই মাসতো নয়ই, আগামী মাসের শুরুতেও বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কীনা তা এখনও জানা সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষে। জানানো হয়েছে যে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের এক নিন্মচাপের জন্য দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দতাজনিত অস্বস্তি এবং ঘাটতি হবে বৃষ্টির। মুর্শিদাবাদ, মালদা প্রভৃতি জেলাগুলোতে বৃষ্টি ঘাটতির পরিমাণ বেশি হলেও পরে অবশ্য সেই ঘাটতি ফুরিয়ে যাবে বলে আশ্বাস মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে৷ এছাড়াও কিছুটা বৃষ্টি ঘাটতি থাকবে কলকাতা সহ দুই ২৪ পরগনাতেও।

 

দক্ষিণে যেখানে হতে চলেছে বৃষ্টি ঘাটতি সেখানেই বন্যার আশঙ্কা তৈরী হয়েছে উত্তরবঙ্গে। গত রবিবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এরপরই উত্তরের পাঁচ জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। রবি এবং সোমবার দুদিন পাহাড় এবং সমতল দু জায়গাতেই বৃষ্টি চলেছে৷ টানা বৃষ্টি জলপাইগুড়িতেও। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের পাঁচ জেলা যথা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

টানা বৃষ্টিতে ইতিমধ্যেই তিস্তাতে বৃদ্ধি পেয়েছে জলস্তর৷ জারি সতর্কতা। টানা বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ঢুকে পরেছে তিস্তার জল। তার মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আশঙ্কা সৃষ্টি করছে বন্যার।

RELATED Articles

Leave a Comment