দুর্নীতি আটকাতে এবারে পঞ্চায়েত স্তরে অডিট।

দুর্নীতি ঠেকাতে এবারে পঞ্চায়েত স্তরে অডিট শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই এবারে প্রত্যেক বছর হবে অডিট। বরাদ্দ টাকা সবটাই প্রকল্পে খরচা হচ্ছে কীনা তা খতিয়ে দেখতেই এই অডিটের কাজে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে একটি বেসরকারি সংস্থাকে৷ আগামী সেপ্টেম্বর মাস থেকেই তারা তাদের কাজ শুরু করে দেবেন বলে খবর৷

 

এতোদিন জেলা পরিষদে অডিট হলেও পঞ্চায়েত স্তরে কখনই অডিট হয়নি। তাই পঞ্চায়েত স্তরের স্বচ্ছতা নিয়ে উঠছে বারবার প্রশ্ন৷ রাজ্য ও কেন্দ্রের অনেককটি প্রকল্পরই ব্যায় ভার থাকে পঞ্চায়েতের ওপর। সেই সমস্ত প্রকল্পের জন্য বরাদ্দ টাকা সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে কীনা তা পর্যবেক্ষণ করতেই এই ব্যবস্থা।

এমনিতেই লোকসভা ভোটে সবুজ দুর্গে আঘাত হেনেছে গেরুয়া। তারপর চলছে তৃণমূল শিবিরে ভাঙন। এমতাবস্থাতে কাটমানি ইস্যুতেও ব্যকফুটে চলে গিয়েছে শাসকদল। তাই ২০২১ এর কথা মাথায় রেখেই পঞ্চায়েত স্তর থেকেই এখন স্বচ্ছতা যাচাই শুরু করলো রাজ্য সরকার।

আরও অন্যান্য খবর