নানুরে পরিস্থিতি উত্তপ্ত। ফের সংঘর্ষ বিজেপি-তৃণমূলের৷

সকাল থেকেই চতুর্থ দফার ভোটে অশান্তি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে। এবারে ফের উত্তপ্ত হয়ে ওঠে নানুরের ২১৭ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র। অভিযোগ সেই তৃণমূলের বিরুদ্ধে।

নানুনের স্থানীয় বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের অভিযোগ যে সকাল থেকে তাদের ভোট দানে বাঁধা সৃষ্টি করেছে তৃণমূল কর্মীরা৷ বিজেপি এক বৃদ্ধ সমর্থক ভোট দিতে গেলে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীূদের বিরুদ্ধে। এছাড়াও সাধারণ ভোটারদেরও মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই পাল্টা জবাবে লাঠি হাতে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। তৃণমূলের ক্যাম্প অফিসে চড়াও হয়ে সেখানে মজুত খাদ্য পুকুরে ফেলে দেন তারা। শুধু তাই নয়, এরপর গ্রামবাসীরা সেই দুস্কৃতিদের ওপর চড়াও হলে তারাও সেখান থেকে পালিয়ে যায়৷

তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূলের লোকেরা গ্রামের মহিলাদেরও ভোটদানে বাঁধা দিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পৌঁছালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফলে বুথটিতে আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর